ঈদগাঁওতে পর পর তিন আছাড়ে অবুঝ শিশুর চারটি দাঁত ফেলে দিয়েছে পাষন্ড এক ব্যক্তি । ছেলেকে রক্ষা করতে গিয়ে মাও বেদম প্রহৃত হয়েছে। ৩ আগষ্ট বিকেলে স্থানীয় দক্ষিণ মাইজ পাড়ায় র্ববর ও অমানবিক এ ঘটনা ঘটে। গুরুতর আহত শিশুটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়ার কৃষক সিরাজুল হকের কনিষ্ট পুত্র মোহাম্মদ এমরান (৭) বুধবার বিকেলে প্রতিবেশী বজল মিস্ত্রির সমবয়সী পুত্রের সাথে বাড়ীর আঙ্গিনায় খেলাধুলা করছিল । এক পর্যায়ে শিশু দুাটি পরস্পর ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। এ সময় র্ববর ও পাষন্ড বজল মিস্ত্রি এসে এমরানকে ধাওয়া করতে থাকে। এ অবস্থা দেখে এমরানের মাতা বাধা দিলে তাকে ও এলোপাতাড়ী মারধর করে ঐ ব্যক্তি । পরে সে এমরানকে ধরে উপর্যুপরি আছাড় মারে। এতে তার সামনের উপরের পাটির চারটি দাঁত সম্পুর্ণ পড়ে যায়। দাঁতের মাড়ির ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়ির লোকজন ঈদগাঁও সরকারী হাসপাতালে ভর্তি করেন । কর্তব্যরত চিকিৎসক জানান , শিশুটি এখনো কথা বার্তা বলতে পারছে না। তার অবস্থা খুবই আশংকা জনক। সংঘটিত ঘটনায় ঈদগাঁও ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর নিকট অভিযোগ করা হয়েছে।

0 Comments