Advertisement

ঈদগাঁওতে মাংস ক্রয় করতে গিয়ে ঠকছে ক্রেতারা

শেফাইল উদ্দিন, ঈদগাঁও:
ককসবাজার সদর উপজেলার ঈদগাঁওতে গরু-ছাগলের মাংস কিনতে গিয়ে মাংসের দোকান গুলোতে প্রায় সময় ঠকছে ক্রেতা সাধারণ। দোকানে কাল গরুর মাথা টাঙ্গিয়ে রেখে ভারতীয় ভুষের মাংস বিক্রি, ওজনে কম দেওয়া, দীর্ঘদিন ধরে ফ্রিজে রাখা বাসি মাংস রক্ত মেখে তাজা দেখিয়ে বিক্রি ও খাসির মাংস বলে ছাগীর মাংস বিক্রি রীতিমতো সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। গত শনিবার পবিত্র লাইলাতুর ক্বদরের দিন কালো গরুর মাথা দেখিয়ে প্রতারনা মুলক ভাবে কমপক্ষে ৩০টি ভারতীয় কালো ভুষের মাংস বিক্রি করার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক মাংসের দোকান গুলোতে অভিযান পরিচালনা না হওয়ায় এই প্রতারনা ব্যবসা দিন দিন বেড়েই চলছে বলে সুধী মহলের অভিযোগ। এলাকার বিভিন্ন লোকজনের সাথে সরাসরি কথা বলে জানা যায়- ঈদগাঁও বাজার, বাস ষ্টেশন, মাইজপাড়া, পালাকাটা, মুসলিম বাজার, চৌফলদন্ডী বাজার, ডান্ডি বাজার ও ইসলামপুর বাজারে মাংসের দোকান গুলোতে প্রতিনিয়ত ঠকছে নিরীহ ক্রেতা সাধারণ। ভুক্তভোগীদের অভিযোগ, মাংসের দোকানে ওজন কম দেয়া দীর্ঘদিন ধরে ফ্রিজে রাখা বাসি মাংস রক্ত মেখে তাজা মাংস বলে বিক্রি করা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিনত হয়েছে। এছাড়া দোকানের সামনে প্রতারনার উদ্দেশ্যে আগে জবাই করা ফ্রিজে রক্ষিত কালো গরুর মাথা টাঙ্গিয়ে রেখে ভারতীয় কালো ভুষের মাংস বিক্রি করার অভিযোগ ও রয়েছে মাংসের দোকান গুলোর বিরুদ্ধে। গত শনিবার লাইলাতুল ক্বদরের দিন ঈদগাঁও বাজার ও বাসষ্টেশন সহ বৃহত্তর ঈদগাঁওয়ের বিভিন্ন স্থানে কমপক্ষে ৩০টি ভুষ বিক্রি করেছে। এছাড়া অনেক স্থানে কালো ভুষকে মহিষের মাংস বলে বিক্রির অভিযোগ তো আগে থেকেই রয়েছে। তবে মাংস বিক্রেতারা এ অভিযোগ গুলো অস্বীকার করেছে। 

Post a Comment

0 Comments