Advertisement

মঙ্গল গ্রহে পানি প্রবাহের প্রমাণ : প্রাণের অস্তিত্বের সম্ভাবনা


নয়ন কক্স নিউজ ডট কম
মঙ্গল গ্রহে পানি প্রবাহের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। এর ফলে গ্রহটিতে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বৃহস্পতিবার এ কথা জানায়।প্রায় এক দশক আগে নাসার বিজ্ঞানীরা মঙ্গলে পানির অস্তিত্বের চিহ্ন পান। তাতে এই ইঙ্গিত মিলে যে, পানি থাকলেও তা আছে বরফ আকারে এবং মেরুতে।
কক্ষপথে স্থাপিত নাসার পর্যবেক্ষণ স্যাটেলাইট থেকে সম্প্রতি পাঠানো আলোকচিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গ্রহটির দক্ষিণ গোলার্ধে সরু খালের মতো চিহ্ন। এই চিহ্ন গ্রীষ্মকালে স্পষ্ট হয়ে ওঠে এবং শীত আসার পর অদৃশ্য হতে শুরু করে।
 তরল কোনো কিছুর প্রবাহ ছাড়া এ ধরনের খাল সদৃশ কিছু সৃষ্টির সম্ভাবনা কম, বলেন মঙ্গলগ্রহ বিষয়ক নাসার প্রকল্পের বিজ্ঞানী রিচার্ড জুরেক।
 অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ভূবিদ্যা বিশেষজ্ঞ ফিলিপ ক্রিসটেনসেন বলেন, মঙ্গলে পানি থাকার ব্যাপারে এ পর্যন্ত এটাই সবচেয়ে সুষ্পষ্ট প্রমাণ।

Post a Comment

0 Comments