Advertisement

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মঈন খাঁনকে বাঁচাতে এগিয়ে আসুন

মুবারাক উদ্দিন নয়ন:
কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র হাকিম মোহাম্মদ মঈন খাঁন (১৪) ব্লাড ক্যান্সারে ভূগছে। মঈন খাঁন বর্তমানে ঢাকার পিজি হাসপাতালের সি ব্লকে ৩১৯ নং কেবিনে প্রফেসর মাসুদা খানমের তত্বাবধানে চিকিৎসাধীন আছে। উন্নত চিকিৎসার জন্য ডাক্তারগণ তাকে দ্রুত সিংগাপুর নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ডাক্তাগণের হিসাবমতে, সিংগাপুরে মঈন খাঁনের চিকিৎসা করাতে অন্তত অর্ধকোটি টাকা প্রয়োজন। এতো টাকা যোগাড় করা তার বাবার একার পক্ষে সম্ভব নয়। তাই তিনি সমাজের দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন।
ইতোমধ্যে তার চিকিৎসার খরচ যোগাড় করতে এগিয়ে এসেছেন কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক
ও ছাত্রবৃন্দ। তারা সমাজের অন্যদেরও মঈন খাঁনকে বাঁচাতে সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান করেছেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত মঈন খাঁন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের লোকমান হাকিমের পুত্র। মঈন খাঁনের পিতার অনলাইন ব্যাংক একাউন্টের মাধ্যমে তাঁকে সহায়তা পাঠাতে পারেন। ব্যাংক একাউন্ট নাম্বার : লোকমান হাকিম, ইসলামী ব্যাংক, চকরিয়া শাখা, সঞ্চয়ী হিসাব নং-৩৮৬২২। অথবা ডাচ্ বাংলা ব্যাংক, কক্সবাজার শাখা, সঞ্চয়ী হিসাব নং- ১৪৫.১০১.১০৮৭৬৪।

Post a Comment

0 Comments