Advertisement

ঈদের পর পর্যটন মৌসুম ॥ পর্যটকদের বরণ করতে ব্যাপক প্রস্তুতি

বলরাম দাশ অনুপম, কক্সবাজার:
৯ দিনের অঘোষিত ছুটিতে পর্যটন নগরী কক্সবাজার ক্রমান্বয়ে ফাঁকা হয়ে আসছে। সরকারী অফিস আদালতে গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারীরা অঘোষিত ছুটিতে চলে যাওয়ায় টিলেটালা ভাবে চলছে অফিস-আদালত। অবশ্য সকল সরকারী-বেসরকারী ব্যাংক সমূহে উপস্থিতি স্বাভাবিক রয়েছে। ঈদের দিন থেকে পর্যটন শহর কক্সবাজারে আবার উৎসব মুখর পরিবেশে পর্যটকদের পদচারনায় সরগরম হয়ে উঠবে এ শহর। এ কারনে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সকল কর্মকর্তা-কর্মচারীদের স্টেশন ছেড়ে না যাওয়ার নির্দেশ দেয়া হলেও কার্যক্ষেত্রে লংগিত হচ্ছে অফিস আদেশ। সকল আবাসিক হোটেল, রেঁেস্তারা, পর্যটন হোটেল-মোটেল-গেস্ট হাউস, রেস্ট হাউস, কটেজে চলছে ব্যাপক সংস্কার ও চুনকাম। ইতিমধ্যে শহরের প্রায় সাড়ে ৩‘শ আবাসিক হোটেল-মোটেলর সাড়ে ৩ হাজার কক্ষ ইতিমধ্যে অগ্রিম ভাড়া হয়ে গেছে। সকল শীতাতাপ নিয়ন্ত্রিত চেয়ারকোচ ও বিমানের টিকিট আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার-চট্টগ্রাম, কক্সবাজার-ঢাকা বুকিং হয়ে গেছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে টানা ৯ দিন অঘোষিত ছুটি থাকায় আবহাওয়া স্বাভাবিক থাকলে পর্যটন মৌসুমের শুরুতেই কক্সবাজারে ২ থেকে আড়াই লাখ পর্যটক থাকবে সপ্তাহ ব্যাপি। এসব পর্যটকদের বরণ করতে হোটেল-মোটেল জোন ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ দপ্তরের অর্ধ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন। 
পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানিয়েছেন মৌসুমের শুরুতেই পর্যটকদের সকল প্রকার নিরাপত্তার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। সৈকত পুলিশ ছাড়াও অতিরিক্ত ২ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে। এছাড়া সাদা পোশাকদারী গোয়েন্দা পুলিশের তৎপরতাও অব্যাহত থাকবে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চুরি-ডাকাতি ছিনতাই ঠেকাতে পর্যটন শহরে সার্বক্ষনিক মোতায়েন থাকবে একাধিক টহল দল। হোটেল কর্তৃপক্ষ ও রেঁেস্তারা মালিকেরা যাতে গলাকাটা ব্যবসা করতে না পারে এ ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ নজরদারী থাকবে বলে আশা করা হচ্ছে। হোটেল ভাড়ার তালিকা না টাঙ্গিয়ে, সিসিটিভি ক্যামরা না বসিয়ে অধিকাংশ হোটেল মোটেল কর্তৃপক্ষ ব্যবসা শুরু করছেন এ বিষয়ে প্রশাসন অবগত রয়েছেন বলে তিনি জানান। আগামী নভেম্বরের মধ্যে সকল হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সিসিটিভি ক্যামরা বসিয়ে পর্যটক নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিতে যাচ্ছেন জেলা প্রশাসন।  
জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে সড়ক ও জনপথ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পুলিশের কোন সদস্য ছুটিতে যেতে পারছেন না। তাছাড়া জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরে যারা দায়িত্বে রয়েছেন তারা এবারের ঈদের ছুটিতে যেতে পারছেন না। পাশাপাশি শহরের বাজার ঘাটা সড়কসহ কক্সবাজার-টেকনাফ মহা সড়কের সংস্কার কাজ আগামী এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করার নির্দেশ রয়েছে। কোথাও কোন অনিয়ম থাকলে তা সাথে সাথে বীচ ম্যানেজমেন্ট কমিটি অর্থ্যাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত ভাবে জানানোর জন্য সকলকে আহবান করা হচ্ছে। রিক্সা ওয়ালা, টেম্পু, টমটম, সিএনজি যাতে পর্যটকদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারী থাকবে। হোটেল মোটেলে সিসিটিভ ক্যামরা বসানোর ব্যাপারে জেলা প্রশাসক জানান, আগামী নভেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে। এরই মধ্যে যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। এদিকে ২৪ আগষ্ট বীচ ম্যানেজমেন্ট কমিটির চলতি মৌসুমের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পর্যটক যাতে হয়রানির শিকার না হয়, যাতে সকল নিয়ম নীতি মেনে চলে ব্যবসায়ীরা ব্যবসা করেন পর্যটকদের প্রতি যাতে কেউ কোন রকমের খারাপ আচরন না করে এ ব্যাপারে কঠোর নীমিমালা মানার নির্দেশ দেয়া হয়।

Post a Comment

0 Comments