বিশেষ প্রতিবেদক : কক্সবাজার শহরের চিহ্নিত সন্ত্রাসী ও বহু মামলার পলাতক আসামী আবছারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার শহরের হাসেমিয়া মাদ্রাসা এলাকায় অপরাধ সংগটিত করার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই ফজলু সঙ্গিয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত সন্ত্রাসী শহরের গোদার পাড়া এলাকার বশির আহমদের পূত্র।
পুলিশ সূত্রে জানায়, ধৃত সন্ত্রাসী আবছার দীর্ঘদিন ধরে তার এলাকাসহ বৃহত্তর আলীর জাহাঁল এলাকার নিরীহ মানুষকে জিম্মি করে অপহরণ, ছিনতাই ও ডাকাতীসহ নানা অপরাধ সংঘটিত করে আসছে। ২৩ জুলাই রাত ৮টার দিখে স্থানীয় কাজল নামের ব্যবসায়ী বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে গোদার পাড়ার এরশাদ উল্লাহ নামক সন্ত্রাসীর বাড়িতে নিয়ে কুপিয়ে আহত করে সর্বস্ব হাতিয়ে নেয় ধৃত ওই সন্ত্রাসী। পরে খবর পেয়ে পুলিশ ব্যবসায়ী কাজলকে উদ্ধার করে। ওই ঘটনায় ধৃত সন্ত্রাসীসহ ৮জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়। সর্বশেষ শুক্রবার দুপুরে সন্ত্রাসী আবছারকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলেও পুলিশ জানায়।

0 Comments