Advertisement

মেধাবী ছাত্রী পারভীনের চোখ দুটি অকেজো ,সাহায্যের আবেদন

মেধাবী ছাত্রী পারভীনের দু’টি চোখই অকেজো। পারভীন আক্তার (১৫) খুটাখালী বাককুম পাড়ার ছিদ্দিক আহমদের কন্যা। খুটাখালী লেচুমা করিম দাখিল মাদ্রাসার ২০১২সালের পরীক্ষার্থী। পারভীন তার দু চোখের কারণে ভবিষ্যৎ জীবন অন্ধকার দেখছেন। লেখা পড়ায় অত্যান্ত ভাল এ ছাত্রীর বিগত ২০০৬সালের তার চোখের সমস্যা দেখা দেয়। ফলে তার অসহায় বাবা একের পর এক প্রথমে বায়তুশ শরফ চক্ষু হাসপাতাল ও পরে অবস্থার উন্নতি না হলে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের ডাক্তার দীর্ঘ চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করতে বলে। অভাবের সংসারে পারভীন ও তার পরিবার এ সংবাদে ভেঙ্গে পড়ে। তবুও তার অদম্য ইচ্ছা শত অভাবের তাড়নার মাঝেও তাকে কিছুতেই লেখাপড়া থেকে বিচ্যুত হতে দেয়নি। চোখে না দেখলেও সহপাঠিদের হাত ধরে প্রতিদিন মাদ্রাসায় আসা যাওয়া করে পারভীন। গরীব এই পিতার সংসারে ৮ভাই বোনের মধ্যে সে সবার ছোট। টাকার প্রয়োজনে তার চিকিৎসা নিতে এখন সম্পূর্ণ ব্যার্থ তার পরিবার। এই সংকট মুহুর্তে তার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা পিছপা হয়নি। তার জন্য গড়ে তুলা হয়েছে পারভীন সহায়তা তহবিল। মাদ্রাসার প্রধান মাওলানা আবদু শুক্কুর জানিয়েছেন, অত্যান্ত ভাল এ মেধাবী ছাত্রীর জন্য মাদ্রাসার পক্ষ থেকে আমরা তার উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহন করেছি। তার চিকিৎসক বলেছেন তাকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা দিলে সে দু'চোখে দেখতে পাবে। তাই তার সাহায্যের প্রয়োজন। দেশের ধনাঢ্যদের নিকট তার আকুল আবেদন পবিত্র রমজান মাসে অন্তত পক্ষে যাকাত তহবিল থেকে তাকে সাহায্য করার। তাকে সাহায্য পাঠাবার ঠিকানা-পারভীন আক্তার,পিতা-ছিদ্দিক আহমদ,গ্রাম-বাককুম পাড়া,খুটাখালী,থানা-চকরিয়া,জেলা-ককসবাজার। একাউন্ড নম্বর-২৮৭,অগ্রণী ব্যাংক,খুটাখালী শাখা,মোবাঃ ০১৮১৮-৫১০২২১,০১৮১৬-২৮৯৬৯৫

Post a Comment

0 Comments