শফিউল ইসলাম আজাদ,উখিয়া:
আওয়ামী
সরকার বর্তমানে সারা বিশ্বে ব্যর্থ সরকার হিসাবে পরিচিত হয়েছে। এই
সরকারের লজ্জা থাকলে এখনই পদত্যাগ করা উচিত। স্বাধীন সার্বভৌম এ
রাষ্ট্রটিকে ব্যর্থ রাষ্ট্রে পর্যবসিত করে ভারতের অঙ্গ রাজ্য বানিয়ে
ক্ষমতা স্থায়ী করার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করা করেছে। এ জন্যই
বর্তমানে দেশের আইনশৃংখলা পরিস্থিতি চরম অবনতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,
টেন্ডারবাজি, দেশের লাজুক যোগাযোগ পরিস্থিতি। গদি রক্ষার জন্যই যা ইচ্ছা
তাই করে যাচ্ছে। জনগন কখনো তা মেনে নেবে না বরং দুর্বার গন আন্দোলনের
মাধ্যমে এর সমুচিত জবাব দেবে। তাই সরকারের সবধরনের দেশ ও ইসলাম বিরোধী
চক্রান্ত মোকাবেলায় আগামীতে আন্দোলনের কোন বিকল্প নেই। দেশের এ দুঃসময়ে
জাতীয়তবাদী ইসলামী মূল্য বোধে বিশ্বাসী দেশ প্রেমিক জনগনকে এগিয়ে আসতে
হবে। উপরোক্ত কথা বলেন, সাবেক সাংসদ ও হুইফ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি
শাহজাহান চৌধুরী। গতকাল শুক্রবার পালং গার্ডেন মিলনায়তনে উপজেলা বিএনপির
সভাপতি কাজী রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত ইফতার মাহফিল ও আলোচনা
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান
আলহাজ্ব এডভোকেট শাহ জালাল চৌধুরী, রাজাপালং ফাজিল ডিগ্রী মাদ্রাসার
অধ্যক্ষ এ.কে.এম. আবুল হাছান আলী, ভাইস চেয়ারম্যান এস.এম. শাহ আলম, উখিয়া
উপজেলা জামায়াতের আমীর এডভোকেট মোহাম্মদ শাহ জাহান, উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, জেলা বিএনপির সদস্য এম. আব্দুল হাই,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা
আলহাজ্ব মীর কাশেম চৌধুরী, জাতীয়তাবাদী ওলেমা দলের নেতা, মাওলানা নুর
হোছাইন আজাদ যুক্তিবাদী, ছাত্রদল উখিয়া উপজেলা আহবায়ক আহসান উল¬াহ, যুগ্ম
আহবায়ক রিদুয়ান,উখিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক শাহ নেওয়াজ
সিরাজী আপেল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, মৎস্যজিবী দলের
আহবায়ক সিরাজুল হক ডালিম, রাজাপালং উত্তর সাংগঠনিক শাখার সাধারণ সম্পাদক
মোঃ সৈলিম উদ্দিন, জালাল আহাম্মদ চৌধুরী, প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন,
উখিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক অধ্যাপক তহিদুল আলম তহিদ।

0 Comments