Advertisement

মহেশখালীতে খালেক চেয়ারম্যানের হামলায় নাজিম চেয়ারম্যান গুরুতর আহত॥ এলাকায় উত্তেজনা

আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালী উপজেলা কম্পাউন্ডে শাপলাপুরের বর্তমান চেয়ারম্যান ও তার সহযোগীদের হামলায় সাবেক এক চেয়ারম্যান গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকালে মহেশখালী উপজেলা প্রকৌশল অফিসে।
ঘটনার বিবরন ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল বিকাল ৩ ঘটিকার সময় মহেশখালী উপজেলা প্রকৌশল অফিসে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে ওই এলাকার চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন রির্টানিং অফিসার  উপজেলা প্রেকৌশলী মোশারফ হোসেনের নিকট নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলাপকালে হঠাৎ শাপলাপুরের বর্তমান চেয়ারম্যান আবদুল খালেক ও পুলিশের চাকুরীচ্যুত ক্যাডার জসিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী অর্তকিত অবস্থায় তার উপর হামলা করে তাকে ব্যাপক মারধর করে তার কোমরের হাড ভেঙ্গে দেয়। পরে তার আতœচিৎকারে উপজেলা চেয়ারম্যান আবুবক্কর ছিদ্দিক এগিয়ে এসে তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেন। ঘটনার পর পরই মহেশখালী থানার এস.আই নজরুলের নেতৃত্বে এতদল পুলিশ ঘটনাস্থলে এসে ক্যাডার জসিমকে গলাধাক্কা দিয়ে উপজেলা পরিষদ থেকে বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ দিকে সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিনের আহত হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফলে এনিয়ে শাপলাপুরে যে কোন মূহুর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা প্রকাশ করছেন চেয়ারম্যান প্রার্থী নুরুল হক ও এলাকার সচেতন মহল। জানা যায়, খালেক চেয়ারম্যান উচ্চ আদালতে রোহিঙ্গা বিষয়ে মামলায় হেরে গিয়ে শাপলাপুরের নির্বাচন বানচাল করার জন্যই  মুলত আইন শৃংখলা মতবিনিময় সভা শেষে জেলা প্রশাশক চলে যাওয়ার ৫ মিনিটের মধ্যেই এই নক্কার জনক ঘটনাটি ঘটিয়েছে । এলাকাবসীর অভিযোগ উক্ত খালেক চেয়ারম্যান ওই এলাকার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদেরকে নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য বিভিন্ন কৌশলে মিথ্যা মামলায় জড়ানোর পায়তারা করছে বলে একাধিক সুত্রে প্রকাশ। আহত সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন এ প্রতিনিধিকে জানান,আজকের আইন শৃংখলা সভায় আমি জেলা প্রশাসককে শাপলাপুর ইউপি নির্বাচনে প্রশাসনের নজরদারী ও অতিরিক্ত পুলিশ মোতায়েমের করার দাবী জানায় খালেক চেয়ারম্যান মুলত  উক্ত ঘটনা ঘটিয়েছে। এলাকার সচেতন মহল ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা এই ঘটনার সুষ্ট বিচার দাবী করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments