যথাযথ মর্যাদায় জেলা জুড়ে পালিতহ হলো পবিত্র শবে কদর। শনিবার দিবাগত রাতটি ছিল পবিত্র ‘লাইলাতুল কদর’। উপমহাদেশে এই রাতকে শবে
কদর বা ভাগ্য রজনি বলা হয়ে থাকে। ইসলামী ধর্ম বিশ্বাসে এই রাত অনেক তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহ তায়ালার কৃপা আর অনুগ্রহ লাভের প্রত্যাশায় এই রাতটি বেশি বেশি ইবাদাতের জন্য নির্বাচিত। কারণ এই রাতের ইবাদাত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর পূর্ববর্তী নবীগণের হাজার রাত্রির ইবাদাতের চেয়েও মর্যাদাময়।
লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো- মানব জাতির পথ প্রদর্শক মহা পবিত্র আল-কোরআন পরিপূর্ণভাবে নাযিল হয়েছিল এই রাত্রিতে। রাতটির মর্যাদা বর্ণনায় ‘কদর’ নামে নাযিল করা হয়েছে একটি পূর্ণাঙ্গ সূরা।

0 Comments