Advertisement

পেকুয়ায় এক শিশুকে হত্যার অভিযোগ

নয়ন কক্স নিউজ ডেস্ক: পেকুয়ায় এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পুরাতন বহদ্দার পাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মোজাহিদুল ইসলাম রাব্বি (২)। সে ওই এলাকার মো: ইয়াহিয়ার পুত্র। শিশুটির মা নার্গিস আক্তার জানান, গত বৃহস্পতিবার রাতে রাব্বিকে নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ৩টার দিকে জেগে দেখি রাব্বি আমার বিছানায় নেই। চারিদিকে খুঁজাখুঁজির পর শুক্রবার ভোরে পুরাতন বহদ্দার পাড়া মসজিদের পার্শ্ববর্তী পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে কে বা করা শিশুটিকে হত্যা করেছে তা তিনি বলতে পারছেন না। পেকুয়া থানার ওসি মনিরুজ্জামান জানান, শিশুটিকে গতকাল শুক্রবার সকাল ১১টায় উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। তাকে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে গতকাল সকালে পেকুয়া সার্কেলের এএসপি মো: খালেদ-উজ-জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Post a Comment

0 Comments