Advertisement

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঈদে ভিজিএফএ-র চাল বিতরণ কার্যক্রম শুরু

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
কক্সবাজার সদরের ৪ নং ঈদগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফএ-র চাল বিতরণ কার্যক্রম ২৪ আগষ্ট শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকালে কর্মসূচীর উদ্বোধন করেন নব নির্বাচিত চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড মেম্বার নুরুল হক কোম্পানী, ৮ নং ওয়ার্ড মেম্বার প্রিয় রঞ্জন পাল,৯ নং ওয়ার্ড মেম্বার আবদুল হাকিম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত মেম্বার মিনতী বিশ্বাস এবং ইউপি সচিব নুরুল আলম। উল্লেখ্য, ত্রাণ ও পুর্নবাসন অধিদপ্তরের উদ্যোগে এ ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ১৭০৪ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। প্রথম দিন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের দরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়। তিন দিন ব্যাপী চলবে বিতরন কার্যক্রম।

Post a Comment

0 Comments