Advertisement

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ঝুঁকি নিয়ে শীতের আগমন

স্টাফ রিপোর্টার, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া কোনোখালীতে আমন ধান কাটাকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমবেশি ১০ নারী-পুরুষ আহত হয়েছে ।
ঘটনাটি ঘটেছে ২১ নভেম্বর সকাল ৯ টার দিকে পূর্ব কোনাখালী  এলাকায় ।
আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে ।
আহতরা হলেন  উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকার দরকার রাস্তারমাথা নামক এলাকার মাহিম (৬), খালেদা বেগম (৫০),সারজিনা আক্তার (২২), শাহীনুর (১৪), শারমিন (২৫),রুজিনা (২৬), অপরপক্ষ কোনাখালী সিকদার পাড়া এলাকার ইসমত আরা (৪৫), এনামুল হক (৫০),রহিমা খাতুন (৭০),নুর আয়েশা(৪০)সহ দশ জন ।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কোনোখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব কোনাখালী এলাকায় বিরোধীয় জমিতে আমন ধান কাটাকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে সংঘর্ষ হয় এতে দশ নারী পুরুষ আহত হয়েছে ।
এতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি হাছান মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে করে, আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ ও ঘটনাস্থল পরিদর্শন করেন ।
আহত খালেদা বেগম দাবি করেছেন, ওনার পিতা মোঃ আব্দুল হক ও মাতা আলমশাইরের একমাত্র মেয়ে সন্তান আর কোন সন্তান নাই , তাকে বিয়ে  দিয়েছে উপজেলার কাকারা ইউনিয়ন  পত্রিক সূত্রে প্রাপ্ত খালেদা বেগমের নামে সৃজিত ১৭৯৪ খতিয়ানের ১২৫৯.১৩৪৯ নং দাগের আন্দর ৩০ শতক জমিতে ধান চাষ করেন ।
প্রতিপক্ষের এনামুল হক একাধিক ব্যক্তিকে সাথে নিয়ে আমন ধান কেটে নিয়ে যাচ্ছিল সংবাদ পেয়ে শ্বশুরবাড়ি কাকারা থেকে পিতার বাড়ি পূর্ব কোনা খালী এলাকায় গিয়ে ধান কেটে লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে হামলা চালিয়ে শিশু মাহিন সহ ৬ জনকে আহত করেছে।
এদিকে মোঃ এনামুল হক দাবি করেছেন,তাদের চাচা মোঃ আব্দুল হকের  কোন পুত্র কন্যা সন্তান না থাকায় খালাদা বেগমকে লালন পালন করেছিল, খালেদা পালক সন্তান হয় ।
তার চাচা মোঃ আব্দুল হক মৃত্যুর আগে আপনাকে যে অংশ পরিমাণ জমি দিয়েছিল ওই জমিটি অন্যত্রে বিক্রি করে দিয়ে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত এনামুল হক, রহিমা খাতুন, জানু সহ তিন অংশের জমিতে ধান চাষ করেন ।
জনবল গঠন করে গাড়ি যুগে এসে ধানগুলো কাটতে শুরু করে খালেদা বেগমসহ একদল নারী পুরুষ , কেন তাদের রোপন করা আমন ধান কেটে নিয়ে যাচ্ছে প্রতিবাদ করতে গেলেই খালেদা বেগম এর লোকজন তাদের পরিবারের ইসমত আরা সহ ৪ জনকে পিটিয়ে আহত করে বলে জানান ।
এ ঘটনায় পক্ষে-বিপক্ষে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ।
বিরোধীয় ঘটনায় স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ।

Post a Comment

0 Comments