Advertisement

টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ৩ জন লিবিদ্ধ

টেকনাফ প্রতিনিধি:
পূর্ব শক্রতা এবং তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষ চাঁদাবাজ ও ইয়াবা ব্যবসায়ীদের হামলায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে, হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা নুর আলী পাড়া গ্রামে। প্রত্যক্ষদশী সূত্র জানা যায়, ৫ অক্টোবর সকাল ১০ টায় স্থানীয় রবিউল আলম রোহিঙ্গা ক্যাম্প ঠিকাদার পারভেজ এর সাব ঠিকাদার এবং বিদেশী সাহায্য সংস্থা ইউএনএইচইয়ার
এর অর্থায়নে ড্রেইন নির্মাণ কাজ করতে গিয়ে প্রতিবেশী প্রতিপক্ষ এতে বাঁধা দেয় এবং চাঁদাদাবী করে। এতে এক পর্যায়ে নুরুল ইসলাম ও নুর নাহার বাহিনীর লোকেরা ধারালো অস্ত্র ও অবৈধ অস্ত্র নিয়ে হামলা চালায়। পরবর্তীতে ১০/১৫ রাউন্ড গুলি ফায়ার করে। এতে ৩ জন গুলিবিদ্ধ হলে স্থানীয় লোকেরা আহতদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা বেগতিক দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহতরা হচ্ছেন, মোহাম্মদ হাসানের পুত্র সৈয়দ নুর (২৫), ফয়জুর রহমানের পুত্র রবিউল আলম (২৮) ও মৃত মকতুল হোসেনের পুত্র শরীফ হোসেন (৩৫)। সর্ব সাং পশ্চিম লেদা নুরাআলী পাড়া। এর মধ্যে রবিউল আলমের অবস্থা আশংখাজনক। চিকিৎসাধীন অবস্থায় আহতরা সংবাদকর্মীর কাছে অভিযোগ করেন, হামলাকারীরা প্রকৃত ইয়াবা ব্যবসায়ী ও অস্ত্রধারী ডাকাত ও চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা রয়েছে। মাদকের কলোটাকার পেশিশক্তির প্রভাবে ওরা লেদা নুর আলী পাড়াকে জিম্মি করে এবং রোহিঙ্গা ডাকাতের সাথে ওদের সখ্যতা থাকার বিরুদ্ধে অতীতে ওরা প্রতিবাদ করায় তুচ্ছ ঘটনাকে পুঁজি করে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়। বর্তমানে এ নিয়ে এলাকায় তমতমে অবস্থা বিরাজ করছে। আহতদের স্বীকারোক্তি মতে এ ঘটনার সাথে জড়িতরা হচ্ছেন, নুর নাহার, নুরুল ইসলাম, নুরুল আমিন, ইমাম হোসেন, মিজান, রোবেল, মোঃ ইসলাম, মোহাম্মদ নুর ও মোঃ সৈয়দ নুরসহ ১০/১৫ অজ্ঞাত নামা ব্যক্তিদ্বয় এ হামলার সাথে পত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এর মধ্যে নুরুল ইসলাম ও নুর নাহার এ বাহিনীর মূল নায়ক বলে অভিযোগ করেন। ওদের নেতৃত্বে চলে ইয়াবা ও অস্ত্র ব্যবসা। স্থানীয় রোহিঙ্গা ডাকাতদের নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে শান্ত পাড়াকে অশান্ত করে রাখে। মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment

0 Comments