
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের
টেকনাফে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের একটি আবাসিক হোটেলে এক কিশোরী
ধর্ষণের শিকার হয়েছে। এসময় তাকে লুকিয়ে রেখে হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ
করেন ভুক্তভোগী।
গত
৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের ফ্যান্টাসি
নামে আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেল থেকে মো.
ইমরান ও রবি আলম
ওরফে হাসু নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
সেন্টমার্টিন
পুলিশ ফাঁড়ির এএসআই আজমীর ইলাহী জানান, স্থানীয় কিছু লোকজন রাতে এক
কিশোরীকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। বিষয়টি শুনে হোটেল থেকে অভিযুক্ত
দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাবাদ করা হচ্ছে।
ভুক্তভোগীর
পরিবার অভিযোগ, হোটেল ম্যানেজারসহ সেখানকার লোকজন এ ঘটনায় জড়িত রয়েছে।
ধর্ষণের শিকার কিশোরী সেন্টমার্টিন ইউনিয়নের ডেইল পাড়ার এলাকার বাসিন্দা।
সে এখন পুলিশ হেফাজতে রয়েছে।
ওই
কিশোরীর অভিযোগ, রাস্তা থেকে তাকে ভিন্ন কৌশলে ডেকে হোটেলের সীমানা
প্রাচীরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এরপর আটকে রেখে মুখে কাপড় বেঁধে একটি
ড্রামে রেখে হত্যার চেষ্টা করলে সে চিৎকার করে। এ সময় স্থানীয়রা জড়ো হতে
থাকে। টের পেয়ে অভিযুক্তরা তাকে বের করে দিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।
টেকনাফ
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল হাসান বলেন, ঘটনাটির খবর শুনে
সেখানে পুলিশ ও চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সেন্টমার্টিন
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ বলেন, স্থানীয় এক কিশোরীকে
ফ্যান্টাসি হোটেলের লোকজন ধর্ষণ করেছে। স্থানীয়দের কাছ থেকে জেনে ঘটনাস্থলে
গিয়েছিলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দু’জনকে ধরে থানায় নিয়ে গেছে।

0 Comments