Advertisement

আমার এলাকা ইয়াবামূক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাচ্ছি:ইলিয়াস কুবরা !!

ভয়েস অব কক্সবাজার ডেস্ক:
বাংলা চলচ্চিত্র অঙ্গনের খ্যাতিমান অভিনেতা,প্রযোজক ও সমাজ সেবক ইলিয়াস কুবরা বলেছেন- -“আমি আমার এলাকা সম্পূর্ণ ইয়াবামূক্ত করতে চাই,এই লক্ষ্যে গত ছয় মাস নিজ এলাকায় কাজ করে আসছি এবং সাথে আইন
শৃংখলা বাহিনীর সদস্যদের আন্তরিক সহযোগিতা পাচ্ছি।এক বার্তায় তিনি আরও বলেন-সর্বনাশা ইয়াবা নির্মূল করতে সমাজের উঁচু নিছু সর্বমহলের এবং সব প্রতিষ্ঠানকে সাথে নিয়ে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ইয়াবা ব্যবসায়ীদের কোন রকম আশ্রয় পশ্রয় না দিতে অনুরুধ করেছি এবং সকলের পজেটিভ সাড়া ও পাচ্ছি তাই এলাকার জনসাধারণ কে আন্তরিক ধন্যবাদ জানাই।
ইলিয়াস কোবরা মরন নেশা ইয়াবা নির্মূলে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান।
নিম্নে ইলিয়াস কোবরার লিখিত বক্তব্য পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলঃ-
#আমি গত ৬ মাস যাবৎ সর্বনাশী ইয়াবা নির্মুল করার জন্য আমার এলাকার মান্যগন্য ও মাদক নির্মুল কমিটির সদস্যদের সাথে নিয়ে প্রতিটি ঘরে ঘরে মাদক কারবারীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার জন্য আহব্বান করি, সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাচ্ছি, আরও সহযোগিতা চায়।
আমি আমার গ্রামকে ইয়াবা মুক্ত করতে চাই।
কারন ইয়াবা দেশের শত্রু,সমাজের শত্রু,জাতির শত্রু।
ইলিয়াস কোবরা
চলচ্চিত্র অভিনেতা
নোয়াখালী পাড়া,৯ নং ওয়ার্ড,৫ নং বাহারছড়া ইউনিয়ন,টেকনাফ,কক্সবাজার।

Post a Comment

0 Comments