‘মুসলমানরা জ্ঞান ও মনন বর্জিত জাতি’ পৌর প্রতিবেদক,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা বিভাগের সচিব ভুঁইয়া সফিকুল ইসলাম বলেছেন, জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটি শাখায় মুসলমানদের পদচারণা ছিলো অবিস্মরণীয়। এমন কোন বিভাগ ছিলোনা যেখানে মুসলমানদের ভূমিকা ছিলোনা।
ভূগোল, জ্যোতির্বিদ্যা, গণিতবিদ্যা, চিকিৎসাবিদ্যাসহ প্রায় সকল জ্ঞানে গুণান্বিত ছিলো মুসলমানরা। ইউরোপ আমেরিকায়ও যখন বিদ্যা নিকেতন ছিলনা তখন একমাত্র বাগদাদেই মুসলমানদের পরিচালিত বিশ্ববিদ্যালয় ছিলো। কিন্তু আজ পৃথিবীর প্রায় ১৭০ কোটি মুসলমান ‘জ্ঞান ও মনন বর্জিত জাতি’ হিসাবে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত ‘জেলা বই মেলা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে বই মেলার সভায় পরিকল্পনা সচিব বলেন, বই মানুষ ও পশুর মধ্যে পার্থক্য নির্ণয় করে। মানুষের মাঝে মননশীলতা সৃষ্টি, ভদ্র ও নম্র হওয়ার দিক নির্দেশনা দেয়ার হাতিয়ার ‘বই’। এ কারণে প্রতি বছর সরকারের পক্ষ থেকে বই মেলা আয়োজন করে মানুষত্ব বিকাশের ধারা অব্যাহত রাখা হয়।
তিনি বলেন, বিশাল সাগরের একটি সীমা রেখা আছে। কিন্তু মানুষের জ্ঞান ও মননের কোন সুনির্দিষ্ট সীমারেখা নেই। মহাসমুদ্র জয় করতে জ্ঞান লাগবে। আর মহাসমুদ্রের তরঙ্গকে বন্দি করে রাখা হয়েছে বইয়ের ভেতরে। সুতরাং যে কোন কাজে জ্ঞান দরকার।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে পরিকল্পনা সচিব বলেছেন, মেধার কোন রাজধানী নেই। কুড়ে ঘরে জন্ম নিয়েও মেধার চর্চা করে বিশ্ব জয় করার স্বপ্ন দেখা সম্ভব। এ কারণে আগামীর বিশ্ব গড়ার কারিগর হিসাবে আজকের ছাত্র সমাজকে পরিকল্পিতভাবে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি ¯্রষ্টার প্রতিনিধি হিসাবেও জ্ঞান চর্চার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেছেন, বই মেলা করে জনগণকে জ্ঞানার্জনের প্রতি উৎসাহিত করা হয়। এ কারণে আকাশ জয়ের স্বপ্ন নিয়ে সকলকে জ্ঞান চর্চা করতে হবে।
কক্সবাজার জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ‘মননশীল জাতি গঠনে বইয়ের বিকল্প নেই’ এই শ্লোগানকে সামনে রেখে বই মেলার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. একে আহমদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সৈয়দ নুরুল বাসির, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গণি এবং বই মেলা আয়োজন কমিটির সাধারণ সম্পাদক তাপস রক্ষিত।
উল্লেখ্য, মেলা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রত্যেক দিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। এতে দেশের খ্যাতনামা অন্তত অর্ধ শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান স্টল বসিয়েছে। - See more at: http://coxmirror.com/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/#sthash.H9LEKaO0.dpuf

0 Comments