বিএনপির
তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.
হাছান মাহমুদ বলেছেন, লংমার্চের নামে নৈরাজ্য করলে কাউকে ছাড় দেওয়া হবে
না। জনগণের জানমাল রক্ষায় সরকার সচেষ্ট থাকবে, কোনো নৈরাজ্য বরদাস্ত করবে
না। নৈরাজ্যকারীদের কঠোরহস্তে দমন করা হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। ছবি- ফোকাস বাংলা
শুক্রবার
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস
উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমির আলোচনা সভায় তিনি আরও বলেন, "লংমার্চের নামে
কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না। শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকারের পাশাপাশি
আওয়ামী লীগের প্রতিটি কর্মীকেও সজাগ থাকতে হবে।"
বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, "যে দলের নেত্রী
দিল্লিতে গিয়ে গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাইতে ভুলে যান, তিনি কীভাবে
তিস্তার পানির ন্যায্য হিস্যা চান?"
'তারেক রহমানের
মতো পড়ালেখা করে কথা বলতে হবে'-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের
সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "তারেকের মতো পড়ালেখা করার মানে
হচ্ছে শহরে পড়ালেখা করে গ্রামের স্কুলে গিয়ে নকল করে পাস করা। এভাবে
পড়াশোনার মানে একটু দুর্নীতি আর মাদক সঙ্গে নিয়ে আসা। তারেকের মতো পড়াশোনা
মির্জা ফখরুল সাহেবদের দরকার হতে পারে, আমাদের নয়।"
তারেক রহমান কোনো 'লেখাপড়া' করেননি এবং তিনি 'ক্লাস ওয়ানের বই পড়ে' লন্ডনে বসে লাফালাফি করছেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
সংগঠনের
উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন
ফয়েজ উদ্দিন মিয়া, হাজি সেলিম এমপি, হারুন চৌধুরী প্রমুখ।
লংমার্চে সন্ত্রাসী কর্মকাণ্ড হলে পরিণতি হবে ভয়াবহ : কামরুল
জাতীয়
প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত
মুজিবনগর দিবসের আলোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন,
"বিএনপির লংমার্চে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হলে তার পরিণতি হবে ভয়াবহ।
লংমার্চের নামে জাতীয় নির্বাচনের আগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরে যেতে
দেওয়া হবে না। সরকারের উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইলে যেকোনো
পদক্ষেপ নিতেও আমরা পিছপা হব না।"
সংগঠনের সভাপতি ও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের
সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, একেএম এনামুল হক শামীম, অধ্যাপক
সিরাজুল হক আলো, ড. বশিরউল্লাহ প্রমুখ।

0 Comments