Advertisement

এবার নবম শ্রেনীর ছাত্রী ৭মাসের অন্তসত্বা

এনসিএন ডেস্ক: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের বেড়াকুটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী কোহীনুর খাতুন (১৫) স্কুল সংলগ্ন ষ্টেশনারী দোকানদার লম্পট যুবক আল আমিনের (২৫) প্রেমের ফাদে পড়ে ৭মাসের অন্তসত্বা হয়ে বিয়ের দাবী ও অনাগত সন্তানের পিতৃত্বের দাবীতে দ্বারে দ্বারে ঘুড়ে অবশেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল কুড়িগ্রাম-১ এ একটি পিটিশন মামলা দায়ের করেছেন। লোক- লজ্জার ভয়ে ও লম্পট যুবক আল আমিনের ভয়ে ৩মাস যাবত বিদ্যালয়ে আসতে না পারায় মেয়েটির লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। সহপাঠি সহ এলাকাবাসী অভিযুক্ত আল আমিনের শাস্তি দাবী করেছেন।
ঘটনা প্রকাশের পর থেকেই লম্পট যুবক দোকান বন্ধ করে পলাতক রয়েছেন। মামলা সুত্রে জানা যায়, প্রায় এক বছর আগে দনি রামখানা গ্রামের আবেদ আলীর পুত্র আল আমিন অনন্তপুর গ্রামের কমর উদ্দিনের কন্যা কহিনুর খাতুনকে স্কুলে যাওয়া আসার সময় প্রায়ই উত্তক্ত করত এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এরই মধ্যে কহীনুর গর্ভবতী হলে লম্পট আল আমিন বিয়ে করতে অসিকৃতি জানিয়ে টালবাহানা শুরু করে পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে গ্রাম্য সলিশ বৈঠকে ঘটনার সত্যতা স্বীকার করলেও বিয়ে করতে রাজী না হওয়ায় বাধ্য হয়ে কহীনুর খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ কুড়িগ্রামে একটি পিটিশন মামলা দায়ের করেন।
কহীনুরের খালা শিউলি বেগম জানান হতভাগ্য কহিনুরের বয়স যখন ৩বছর তখন তার বাবা মাকে তালাক দেয় এর একবছর পর মা অন্যত্র বিয়ে করায় দিন মজুর মামার বাড়ীতে কোন রকমে খেয়ে না খেয়ে বেড়ে উঠছিল মেয়েটি। লম্পট যুবকের পাল্লায় পড়ে মেয়েটি এখন ৭মাসের অন্ত:সত্বা এমতাবসায় পরিবারের লোকজন চরম উদ্বেগ আর উতকন্ঠায় দিনাতিপাত করছেন। বেড়াকুটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক আ: মতিন জানান যে, কহীনুর অত্র বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী তাহার রোল নং: ১৬ এবং ঘটনা জানার পর লম্পট যুবককের বিরুদ্ধে সালিশ বৈঠকের জন্য তার নামে নোটিশ জারী করা হলেও নোটিশ গ্রহন না করে পলাতক থাকায় কোন ব্যাবস্থা নিতে পারছেন না।

Post a Comment

0 Comments