Advertisement

চেয়ারম্যান প্রার্থী আব্দুল মাবুদের সংবাদ সম্মেলন


খালেদ হোসেন টাপু
গত ২৩ মার্চ অনুষ্ঠিত কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান প্রার্থী আবদুল মাবুদ বলেছেন, বিএনপি-জামায়াত এর নেতাকর্মীরা সাঈদীকে মুক্তি দেয়া, খালেদা জিয়াকে ক্ষমতায় নেয়ার নানা প্রলোভন দেখিয়ে অপপ্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করেছে। এছাড়া আওয়ামীলীগ সমর্থিত দুইজন প্রার্থী নির্বাচনে অংশ নেয়ার পরাজয়ের আশংকায় ভোটাররা অন্যদলের প্রার্থীদের ভোট দিয়েছে। এসব কারনে তার জয় হাতছাড়া হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রামু প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে, রাজারকুল ও দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নে বিজয়ী প্রার্থীর কর্মীরা সংখ্যালঘু পরিবারের সদস্যদের মারধর এবং বসত ঘর ভাংচুর করেছে এমন অভিযোগ এনে আবদুল মাবুদ জানান, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুদর রহিমের ভাই আবদুল জলিল সহ স্থানীয় একাধিক ব্যক্তির নেতৃত্বে এসব হামলা চালানো হয়েছে। তিনি এসব হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 
আবদুল মাবুদ ২৩ মার্চের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments