মহেশখালী প্রতিনিধি
মহেশখালী পৌরসভায় সম্প্রতি চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে প্রায় ৪০টির ও বেশি বসতবাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। এসময় বাড়ীর মূল্যবান জিনিসপত্র চুরি করে অনেক বাড়ীওয়ালাকে পথে বসিয়েছে। জানা যায়,পৌরসভার চরপাড়া,বলরামপাড়া,থানা পাড়া,হিন্দুপাড়া ও গোরকঘাটা
বাজার এলাকায় বিশেষ করে বেশি চুরি সংঘটিত হচ্ছে। গেল কিছু দিন আগে বাজার এলাকায় দিনদুপুরে মোবাইলের দোকান চুরি হয় এবং ডাকবাংলো এলাকায় কম্পিউটারের দোকান ,থানা এলাকায় জনৈক ব্যক্তির কম্পিউটারের দোকানে দুর্ধর্ষ চুরি হয়।
সূত্র আরো জানায়,সম্প্রতি মাদক সেবী চোর চক্র নিয়মিত ভাবে বিভিন্ন বাসা বাড়ী, অফিস, স্কুল, মাদ্রাসা, মসজিদে হানা দিয়ে চোরির কাজ চালিয়ে যাচ্ছে । পৌর এলাকার কিছু মাদক সেবীর সাথে আতাত করে চোরের দল গভীর রাতে হানা দিয়ে থাকে। এ সব চোরাই পন্য নিয়ন্ত্রণ করছে এলাকা ভিত্তিক পেশাদার মাদক ব্যবসায়ী সিন্ডিকেটরা। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নাকের ডগায় এ সব চুরি সংঘটিত হলে ও পুলিশের নিরব দর্শকের ভুমিকায়। প্রতিরাতেই কোন না কোন বাড়ী বা দোকান ও বিভিন্ন সরকারী বেসরকারী অফিসে নিয়মিত চোরি করে অনেক দরিদ্র মানুষ কে ও নিস্ব করছে চোরের দল। এমন অভিযোগ চোরি হওয়া বাড়ীর মালিক ও ভূক্ত ভুগি ক্ষতি গ্রস্থ জনসাধারণের। এ ব্যাপারে মহেশখালী, থানার ওসি আলমগীর হোসেন জানান বিভিন্ন স্থানে চুরি হলে ও ক্ষতিগ্রস্থরা থানায় লিখিত অভিযোগ না করায় চোরদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

0 Comments