Advertisement

ভোটের বাক্স ছিনতাই করতে গেলে গুলি

বার্তা ডেস্ক
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মোবারক বলেন, ভোটের বাক্স ছিনতাই করতে গেলে গুলি করা হবে। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হবে। আমরা চাই না কেউ ক্ষতিগ্রস্থ হোক। শনিবার বিকেল ৫টায় নির্বাচন কমিশন সচিবলায়ে রোববার অনুষ্ঠিত চতুর্থ ধাপের ৯১ উপজেলা পরিষদের নির্বাচনের সার্বিক
বিষয় তুলে ধরে তিনি এসব কথা বলেন। সহিংসতাকারীদের সর্তক করে তিনি বলেন, মানুষের ভোটের অধিকারকে সম্মান দিন। কেউ এ অধিকার নিয়ে নোংরা খেলায় মেতে উঠলে তাদের হাত গুঁড়িয়ে দেওয়া হবে। ভোটে সেনাবাহিনী নিযুক্ত করার বিষয়ে তিনি বলেন,  সেনাবাহিনী মাঠে থাকবে। তাদের সামনে কোনো সহিংসতার ঘটনা ঘটলে তারা তা দমনে সরাসরি হস্তক্ষেপ করবে। বিষয়টি নিয়ে শনিবার সেনাবাহিনীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।
সহিংসতা প্রসঙ্গে আব্দুল মোবারক আরও বলেন, উপজেলা নির্বাচন নির্দলীয় হলেও রাজনৈতিক দলগুলো কেন্দ্র থেকে তাদের প্রার্থীদের জেতাতে মরিয়া হয়ে ওঠে, যা কোনো ভাবেই কাম্য নয়। রোববার নির্বাচনে কোনো শিথিলতা প্রর্দশন কর হবে না। এর ফলে সহিংসতাও কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারপ্রাপ্ত সিইসি।

Post a Comment

0 Comments