গ্লিটজকে এ খবর জানিয়েছেন সাদেক বাচ্চুর শ্যালক আযহারুল ইসলাম শ্যামল।
শ্যামল
গ্লিটজকে জানান, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে
প্রথমে
ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান,
সাদেক বাচ্চুর হার্ট অ্যাটাক হয়েছে এবং তারা দ্রুত ন্যাশনাল হার্ট
ফাউন্ডেশনে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে
শনিবার তাকে নিয়ে আসা হয় ইউনাইটেড হাসপাতালে। এ হাসপাতালে রাত ৮টা ৫৫
মিনিটে ভর্তি করা হয় তাকে।
ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,
অভিনেতা বাচ্চু এখন এ হাসপাতালে কার্ডিওলজিস্ট ড. মোমেনুজ্জামানের অধীনে
আছেন। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে দেওয়া হচ্ছে।
অভিনেতা পরিচয়ের বাইরে তিনি ডাকবিভাগের সাবেক কর্মকর্তা। তার পুরো নাম মাহবুব আহমেদ সাদেক।