Advertisement

ঈদগাঁও মাদক সম্্রাট আরিফের অপ্রতিরোধ্য ইয়াবা ব্যবসা

নুরুল আজিম , ঈদগাঁও
সদর উপজেলার ঈদগাঁও বার্মাইয়া আরিফ সমপ্রতি ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রশাসনের আডালে চালিয়ে দিনদিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

প্রাপ্ত তথ্যে জানা যায় , অত্র আরিফ প্রায় ২০০০ সালের দিকে বার্মা হতে বাংলাদেশে পরিবারের সাথে এসে অত্র এলাকার এক ভাডাটি বাসা নেয় । এর পর পরই সে ধীরে ধীরে এলাকাসহ জেলার বিভিন্ন অঞ্চলেরর বিভিন্ন অপরাধী চক্রের সাথে পরিচিত হয়ে নিজস্ব বাহিনী গঠনপূর্বক প্রশাসনের আড়ালে হিরোইন , গাজা ও মদ বিক্রি করা শুরু করে অবাধে। এগুলোতে লাভবান হতে না পারায় বিগত ৪ বছর ধরে সৃষ্ট বিশাল বাহিনীর মাধ্যমে ইয়াবা বিক্রি শুরু করলে সে ও তার বাহিনীর সদস্যরা দিন দিন হাজার জিরো থেকে লাখপতি বনে যায় । তার বাবা ছলিম (৩৮) ও ভাই একসময় রিকশা চালালেও তার আর্থিক উন্নতির সুবাধে চাল চালন এলাকাবাসীর চোখে পড়ার মত পরিবর্তন দেখা গেলে সচেতন মহল তাকে ও তার পরিবারের সদস্যদের সন্দেহ করলে আবাসন পরিবর্তন করে ভাদীতলা জনৈক ব্যক্তির কলোনীতে বাসা ভাড়া নিয়ে আবারো ইয়াবা ব্যবসা শুরু কওে সে লাখপতি থেকে কোটিপতি বনে যায়। পুলিশ চলতি মাসে তাকে হাতে নাতে গ্রেফতার করলে সমাজের একশ্রেণির প্রভাবশালীর প্রভাবে পুলিশের হাত থেকে নিস্তার নিয়ে নিজে বিক্রি না করে এ ব্যবসায় ডান হেন্ড হিসেবে পিতা ছলিম এবং বাম হেন্ড হিসেবে আরেক বিস্থত্ব সদস্যকে দায়িত্ব দিয়ে সে গাঁ ঢাকা দিয়ে অপ্রতিরোধ্য গতিতে ইয়াবা ব্যবসা ফের আবার শুরু করে নতুন আঙ্গীকে সদর , কুতুবদিয়া , মহেশখালী , চকরিয়া ও পেকুয়ার  প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করছে বলে জানায় নাম প্রকাশে অনিশ্চুক অনেক ব্যবসায়ী , শিক্ষক ও জনপ্রতিনিধি। উল্লেখ্য তার রয়েছে হোন্ডা  , মোল্লা ও ছাত্র বাহিনী । হোন্ডা বাহিনীর দ্বারা দূরবর্তী জায়গায় , মোল্লা বাহিনীর দ্বারা সদরের ভিতরের বিভিন্ন স্থানে অন্যদিকে ছাত্রদের দ্বারা প্রশাসনিক অফিসের আশেপাশে ইয়াবা বিক্রির কাজ সম্পন্ন করে। এ বাহিনীগুলো স্থানীয় হওয়ায় সহজে প্রশাসনকে বোকা বানিয়ে  জমজমাট ইয়াবা ব্যবসা চাালিয়ে যাচ্ছে। এ বাহিনী সম্প্রতি সুন্দরী পতিতাদের দিয়ে বিদেশ হতে আসা মানুষদেরকে পঠিয়ে দেহ লোভ দেখিয়ে ঈদগাঁও বাজার এলাকার বিভিন্ন ভাড়াটি বাসায় আনে। এরপর অশালীন অবস্থার ছবি ধারণ করে ফেইস বুকে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ভোক্তভোগীদের কাছ থেকে লাখ ,লাখ টাকা হাতিয়ে নিচ্ছে । আস্তে আস্তে গড়ে উঠা ইয়াবা ডন আরিফকে শ্রীগ্রই গ্রেফতার করে যথাপোযুক্ত শাস্তি দেয়ার জোরালো দাবী উঠেছে এলাকার সচেতন মহলের পক্ষ থেকে। অন্যথায় যুব ও ছাত্র সমাজ ধ্বংসের অতল তলে হারিয়ে যাবে।

Post a Comment

0 Comments