বেলাল আজাদ
কক্সবাজার আদালতে একটি হত্যা প্রচেষ্টার মামলার বাদীর ইন্দঁনে ভূঁয়া ব্যক্তিকে ১নং আসামী সাজিঁয়ে জামিন নেওয়ার ঘটনায় আইনজীবী বাদী হয়ে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মামলাটি আমলে নিয়ে আইনানুগ
ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ উখিয়া থানাকে নিদের্শ দিয়েছেন।জানা গেছে, গত ১১জুন উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত ঘটনায় মৃত মকবুল আলী সিকদারের পুত্র আলী আহমদ গংদের সহিত চাকবৈঠা গ্রামের মৃত মোহাম্মদ হাশেমের পুত্র নুরুল আলম গংদের মধ্যে মারামারি সংঘটিত হয়। এ ঘটনায় আলী আহমদ বাদী হয়ে উখিয়া থানার মামলা নং-৯, তারিখ: ১২/০৬/১৩ইং (ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬ দ:বি:) মামলা দায়ের করেন। উক্ত মামলা রুজু হওয়ার পরপরই মামলার ১নং আসামী নুরুল আলম মধ্যপ্রাচ্যের দুবাই প্রবাসে পালিয়ে যায়। উক্ত মামলাটি বর্তমানে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় (উখিয়া) আদালতে জি.আর-১২২/১২ইং মামলা হিসাবে বিচারাধীন আছে। উক্ত মামলায় ইতি পূর্বে এডভোকেট মো: বদিউর রহমান, এডভোকেট কাজী গিয়াস উদ্দীন ও এডভোকেট এ.এম.তোফাইল’কে আইনজীবী নিয়োগ করে ৪,৫,৬ ও ৭নং আসামী সংশ্লিষ্ট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে মুক্তি লাভ করেন। এ সময় বাদী পক্ষের আইনজীবী এডভোকেট কপিল উদ্দীন চৌধুরী ও এডভোকেট আবুল কালাম আজাদ (৫) জামিনের বিরোধীতা করেন। এরপর গত ১৬জুলাই মামলার সংবাদদাতা/বাদী আলী আহমদ, স্থানীয় রতœাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী এবং ২ ও ৩নং আসামী মিলে বাদীর সহিত অবৈধ আর্থিক লেনদেন করে বিদেশ প্রবাসে থাকা ১নং আসামী নুরুল আলম সাজিঁয়ে একজন ভূয়াঁ ব্যক্তিকে আদালতে দাড়ঁ করিয়ে ১নং আসামী নুরুল আলমকে জামিনে মুক্তি নিয়ে নেয়। এসময় মামলার সংবাদদাতা/বাদী আলী আহমদ ও ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী আদালতের ডকে দাড়িঁয়ে ভূঁয়া ব্যক্তিকে ১নং আসামী নুরুল আলম হিসাবে স্বনাক্ত করেন। এ ঘটনা জানাজানি হলে আদালত পাড়ায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় বাদী পক্ষের আইনজীবী এডভোকেট কপিল উদ্দীন চৌধুরী ও এডভোকেট আবুল কালাম আজাদ (৫) এবং ৪-৭নং আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মো: বদিউর রহমান, এডভোকেট কাজী গিয়াস উদ্দীন ও এডভোকেট এ.এম.তোফাইল দরখাস্তকারী হয়ে অদ্য ১৭জুলাই বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় (উখিয়া) আদালতের অভিযোগ দায়ের করিলে, বিজ্ঞ আদালতের ম্যাজিষ্ট্রেট জাহানারা ফেরদৌস মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ উখিয়া থানাকে নির্দেশ দেন।

0 Comments