Advertisement

সেন্টমার্টিনের পশ্চিম বঙ্গোপসাগর থেকে কোস্টগার্ডের হাতে কার্গোসহ ২২০ মালয়েশিয়া যাত্রী আটক


জাফর আলম,টেকনাফ
সাগরপথে জীবনের ঝুঁিক নিয়ে চোরাইভাবে আবারো মালয়েশিয়া যাত্রাকালে সেন্টমার্টিন কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগর থেকে  ভাসমান অবস্থায় কার্গো ও ৬ক্রু সহ মালয়েশিয়াগামী ২২০ জনকে আটক
করেছে।  
স্থানীয় সূত্রে জানা যায়-৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিনের স্থানীয় জেলেরা পশ্চিমে বঙ্গোসাগরে মাছ শিকার করতে গেলে যাত্রী বোঝাই মালয়েশিয়াগামী একটি কার্গো ট্রলার ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সেন্টমার্টিন কোস্টগার্ডকে খবর দেয়।সেন্টমার্টিন কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার কে এ নেওয়াজের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২২০ জন যাত্রীসহ কার্গো ট্রলারটি আটক করে সেন্টমার্টিন দ্বীপে নিয়ে আসে। সেন্টমার্টিন কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার জানান ভাসমান অবস্থায় একটি কার্গো বোট আটক করা হয়েছে। ট্রলারের ২২০ জন যাত্রী রয়েছে। এর মধ্যে ৬ জন কার্গোবোটের ক্রু। অন্য ২১৪জন স্বপ্নের মালয়েশিয়া যাত্রী দেশের সাতক্ষীরা,নরসিংদী, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফসহ মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।এব্যাপারে কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার জানান সাগর উত্তাল থাকায় আটককৃত লোকজনের সংখ্যা বেশি হওয়ায় তাদেরকে টেকনাফ এনে জিজ্ঞাসাবাদ করে জড়িত দালালদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হবে। 

Post a Comment

0 Comments