Advertisement

টপচার্টে প্রিয়াঙ্কার এগজোটিক


ঢাকা: দিন দিন অভিনয়ের পাশাপাশি গানেও তুমুল জনপ্রিয়তা পাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ১০জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার দিত্বীয় মিউজিক ভিডিও ‘এগজোটিক’।
গানটি ইতমধ্যে আইটিউনস অব ইন্ডিয়ার লাইব্রেরিতে প্রথম স্থানে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের মায়ামিতে রেকর্ড করা ‘এগজোটিক’ শিরোনামের গানটিতে প্রিয়াঙ্কার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মার্কিন পপগায়ক পিটবুল।
গতকাল টুইটারে প্রিয়াঙ্কা লিখেন,“ আইটিউনস ইন্ডিয়া সাইটে ‘এগজোটিক’ টপ চার্টে স্থান দখল করেছে।”

পিটবুল প্রিয়াঙ্কাকে টুইট করেছেন “অসংখ্য মানুষের কাছে গ্রহনযোগ্যতা পেয়েছে ‘এগজোটিক’। প্রিয়াঙ্কা তোমায় অনেক ধন্যবাদ।”

আর বলিউড অভিনেতা হৃতিক রোশনতো হাসপাতালে থাকাবস্থায়ই টুইট করেছেন,“ বাহ! ‘এগজোটিক তো সারা বিশ্ব দখল করে ফেললো। সামনে এগিয়ে যাও প্রিয়াঙ্কা।এখানেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারো। গানটি এখনই ডাউনলোড করছি।”

প্রিয়াঙ্কা ২০১১ সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিউজিক কোম্পানি ইউনিভার্সেল মিউজিক গ্র“পের সঙ্গে প্রথম আন্তর্জাতিক অডিও অ্যালবাম প্রকাশের জন্য চুক্তিবদ্ধ হন। তাঁর প্রথম মিউজিক ভিডিও ‘ইন মাই সিটি’ প্রকাশিত হয় গত বছরের জানুয়ারিতে। ‘এগজোটিক’ গানটি ইংরেজি ও হিন্দি মিশ্রিত একটি গান।

Post a Comment

0 Comments