লালদীঘির বিশাল জনসভায় সাইমুম সরওয়ার কমল
এম আমান উল্লাহ
কক্সবাজার সদর-রামু আসনের মহাজোট মনোনীত প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক পরিচালক সাইমুম সরওয়ার কমল বলেন, মহাজোট সরকার ভিশন ২১ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী একযুগে কাজ করে যাচ্ছে। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে অতীতের সরকারের ভংঙ্গুর শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুৎ,কৃষি যোগাযোগ,তথ্য সেবা কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশব্যাপী অভূতপূর্ব উন্নয়ন সাধন করে যাচ্ছে।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের উন্নয়নে বদ্ধ পরিকর,কক্সবাজারে সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসাবে কক্সবাজারে মেডিকেল কলেজ,সমুদ্র গবেষনা কেন্দ্র স্থাপন,কক্সবাজার বোটানিকাল গার্ডেন,আর্ন্তরজাতিক ক্রিকেট স্টেডিয়াম,বাকঁখালী নদীর ভাঙ্গন রোধে ১৬কোটি টাকা ও ভারুয়াখালী-নন্দাখালী বেড়িবাঁধে ১২কোটি টাকা বরাদ্ধসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সাধন করে কক্সবাজারকে একটি আধুনিক জেলায় রুপান্তরিত করে চলছে।
তিনি বলেন সরকারের ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিরোধী মহল মিথ্যাচার ও নানা ষডযন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতিরি ধিকে ধাবিত করার পায়তারা চালিয়ে যাচ্ছে। তিনি ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান। গতকাল ৭জুলাই বিকাল ৩ টায় কক্সবাজার লালদিঘীর পাড়ে মহাজোট সরকারের উন্নয়নের সাফল্য তুলে ধরে কক্সবাজার-রামুর জনসাধারনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে সাইমুম সরওয়ার কমল আরো বলেন, সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পরও বিগত সাড়ে চার বছর তিনি এলাকায় থেকে জনসাধারনের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন , তার ঐকান্তিক প্রচেষ্টায় সদর-রামুর বিভিন্ন এলাকায় স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ,ঈদগাহে সোনালী ব্যাংক প্রতিষ্ঠা, সুইচ গেইট নির্মাণ,গর্জনিয়া-কচ্ছপিয়া ও কাউয়ারখোপের জনসাধানের উপর দীর্ঘ ১৮ বছর ধরে বান্দরবান জেলা পরিষদ কর্তৃক আরোপিত ট্যা´ আন্দোলনের মাধ্যমে বন্ধ,কক্সবাজার ক্রীড়া ও কারীগরী কলেজ প্রতিষ্ঠা, ,ঈদগাহ বাজার ও ঈদগাহ ভাদিতলা সড়ক নির্মান,রামু রামকোট,খুরুস্কুল ও বাস টার্মিনালের দাঙ্গা নিরষনে তিনি ভুমিকা রেখেছেন বলে বক্তব্যে অবহিত করেন। তিনি আরো বলেন তার এ উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করছে একটি স্বার্থন্বেষী মহল ইষান্বিত হয়ে বিভিন্ন ষডযন্ত্র চালিয়ে যাচ্ছে এবং জনগনের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন কোন অশুভ শক্তি তার এ অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবেনা, আগামী নির্বাচনে জয়ী হন বা না হন তিনি এলাকার জনসাধারনের জন্য কাজ করে যাবেন বলে বলে জানান। জনসভায় সদর স্বেচ্ছাসেবকলীগের সাধাররন ওসমান সরওয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কাইসারুল হক জুয়েল,,জেলা মহিলা আওয়ামীলীগের হামিদা তাহের,শহর উপজেলা জাতিয় পার্টির সদস্য সচিব রুহুল আমিন সিকদার,কচ্ছপিয়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আমি,কোম্পানী, খুনিয়া পালং চেয়ারম্যান আবদুল মাবুদ,ভারুয়াখালী চেয়ারম্যান আবুল কাশেম ভ্ইুয়া,গর্জনিয়া চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী ,শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুর রহমান,জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক নুর আল হেলাল,খুরুস্কুল ইউনিয়ন আওয়ামীলগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তপন মল্লিক,সাংগঠনিক সম্পাদক ইউনুচ ভুট্টো,জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন,সাইমুম সরওয়ার কমলের ছোট ভাই,তানবীর সরওয়ার রানা, পিএম খালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলম,সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস মাখন,জেলা যুবলীগের নেতা লুৎফর রহমান,ভারুয়া খালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন,রামু উপজেলা জাসদ সাধারন সম্পাদক মহিউদ্দিন বাহার,সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন,পোকখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মহিদুল্লাহ,রামু ওলামালীগের সভাপতি নুরুল আজিম,ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন চট্রগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


0 Comments