Advertisement

রাজাপালংয়ে ওরিয়েন্টেশন সভায় বক্তারা উখিয়ায় বিগত ৫বছরে মাতৃ মৃত্যুর হার কমেছে


কায়সার হামিদ মানিক, উখিয়া, কক্সবাজার।
মাতৃ মৃত্যুর হার কমানোর লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ডেলিভারীর হার বৃদ্ধিসহ নিরাপদ প্রসব ও গর্ভকালীন জটিলতার ব্যবস্থাপনা, ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয় সেবা প্রদানে উখিয়ায় মাতৃ ভাউচার স্কীম চালু হয়েছে ২০০৮ সাল থেকে। এ পর্যন্ত উক্ত স্কীমের আওতায় উখিয়ার দরিদ্র ও দুঃস্থ গর্ভবতী ১০ হাজার মহিলাগণকে সেবা প্রদান করা
হয়েছে। প্রসূতি মহিলাদের জনপ্রতি ২হাজার টাকা করে ২কোটি টাকা প্রদান করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির একান্ত প্রচেষ্টায়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের উদ্যোগে রাজাপালং ইউনিয়ন পরিষদে ডিএসএফ মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীমের এক ওরিয়েন্টেশন সভায় বক্তারা এ তথ্য প্রদান করেন।
মাতৃ ভাউচার স্কীমের অর্গানাইজার ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নুরুল আলম জানান, মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীম প্রাথমিক পর্যায়ে দেশের ২১টি জেলার ২১টি উপজেলায় শুরু হয় এবং ২০০৭-২০০৮ অর্থ বছর থেকে আরও ১১টি জেলার ১২টি উপজেলায় ২১০-২০১১ অর্থ বছরে ১১টি উপজেলায় এই স্কীমের কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের ৪১টি জেলার ৪৬টি উপজেলা এ কার্যক্রম চালু রয়েছে এবং ৭টি উপজেলা এমএনএইচ কর্মসূচীর আওতায় চালু আছে। এর ধারাবাহিকতায় ২০০৮ সালে উখিয়াতেও এ কার্যক্রম শুরু হয়। এ স্কীম চালু হওয়ার পর থেকে উখিয়াতে কোন মাতৃ মৃত্যুর ঘটনা ঘটেনি এবং শিশু মৃত্যুর হার কমে গেছে। গরীব ও দুস্থ মহিলাদের গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা গ্রহনের চাহিদা বাড়িয়ে মাতৃ মৃত্যুর হার কমানো মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীমের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর কবির চৌধুরী। বক্তব্য রাখেন, রাজাপালং ইউপি সদস্য সালাহ উদ্দিন, মীর শাহেদুল ইসলাম রোমান, ইউপি সদস্যা কামরুন্নেছা, উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ব্র্যাক ম্যানেজার জামাল উদ্দিন প্রমূখ।

Post a Comment

0 Comments