Advertisement

পেকুয়ায় এলজিসহ ২টি বন্দুক, ১১টি কার্তুজ উদ্ধারজলদস্যূ বাদল নিহত


মুহাম্মদ গিয়াস উদ্দিন,পেকুয়া-কুতুবদিয়া
কক্সবাজারের পেকুয়ায়  ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে ডাকাতদলের বন্ধুকযুদ্ধে উপকূলের জলদস্যূ বাদল নিহত হয়েছে। এসময় তার কাছ থেকে ১টি এলজি ও ১টি একনলা বন্দুক, ১১টি তাজা  কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাদল (৪৮) কুতুবদিয়া উপজেলার দক্ষিন ধুরুং ইউনিয়নের সিকদার পাড়া
এলাকার ছৈয়দ আহমদের পুত্র। বৃহস্পতিবার (২০জুন) রাত ১টার দিকে পেকুয়া উপজেলার মগনামা বেড়িঁবাধ সংলগ্ন এলাকায়।
       পেকুয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি ডাকাত দল পেকুয়া হয়ে কুতুবদিয়ায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে কক্সবাজারের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম মনজুল আলম ও পেকুয়া থানার একদল পুলিশ ফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশও পাল্টা ছুড়লে ডাকাতদলের প্রধান বাদল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ-ডাকাত  প্রায় ঘন্টা ব্যাপী বন্ধুকযুদ্ধে ১০/১৫ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ। এসময় পালিয়ে যাওয়ায় ডাকাতদলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পেকুয়া থানা পুলিশ জানায়, নিহত জলদস্যু বাদলের বিরুদ্ধে অস্ত্র মামলা ১টি, খুনসহ ডাকাতি ১টি, ডাকাতি ২টি, ৩২ জেলে হত্যা ও ডাকাতি ১টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে ৪টি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামী ছিল। বাদলের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
  পেকুয়া থানার ওসি মাঈন উদ্দিন আহমদ পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধে ডাকাত বাদল নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

0 Comments