মোঃ মিজানুর রহমান আজাদ, সদর
কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া আলহাজ্ব হাকিম মিয়া টি ২০ ক্রিকেট টুর্ণামেন্টের পূর্ব পোকখালী ক্রিকেট একাদশ শিরোপা জয় করেছে। ২৩ জুন রবিবার দুপুরে স্থানীয় ক্রিকেট ষ্টেডিয়ামে শুরু হওয়া ফাইনাল খেলায় সিকদার পাড়া সেলিম সিকদার স্পোটিং ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেটে ১২৯ রান করে। এতে দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন আলম। ১৩০ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে ১৩ ওভার ২ বলে ৫ উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে ৫ উইকেটে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন মাসুদ। টুর্ণামেন্টের ম্যান অব দ্যা সিরিজ জয় করেন পাহাশিয়াখালীর খেলোয়াড় রানা। ম্যান অব দ্যা ফাইনাল হন শিরোপা জয়ী দলের খেলোয়াড় মাসুদ। পুরস্কার বিতরণী পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোজাহের আহমদ, মোহাম্মদ আলম মেম্বার, জাবের আহমদ মেম্বার, ছফর আলম, মাস্টার জাফর আলম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান আযাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বাঙ্গালী, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এএইচ এম সেলিম উল্লাহ, মামুন সিরাজুল মজিদ, মোঃ শাহজাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। একরামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন দলের হাতে ২৫ হাজার টাকা ও রানার্স আপ দলের হাতে ১৫ হাজার টাকার নগদ প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ। হাজারো দর্শকের উপস্থিতিতে ঝাঁকঝমকপূর্ণভাবে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন হারুনর রশিদ ও শামীম। ধারাভাষ্যে ছিলেন সাকলাইন মোস্তাক।

0 Comments