২৪ ও ২৫ জুন বাংলাদেশের বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির পৃথক কয়েকটি
ব্যাটেলিয়ন অভিযান চালিয়ে একজন চোরাচালানকারীসহ প্রায় ৩১ লাখ টাকা
সমমূল্যের অবৈধ পণ্যদ্রব্য আটক করে।
টেকনাফ সীমান্তে আটককৃত চোরাচালানকারীর কাছ থেকে ২টি কাটা বন্দুক ও ২টি তাজা বন্দুক আটক করে বিজিবি।
পৃথক কয়েকটি অভিযানে ১০ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন কুমিল্লার কোটবাড়ি সীমান্ত থেকে ৭৫ বোতল মদ, ২ কেজি গাঁজা, ১৬ বোতল ফেন্সিডিল, ৩৬৫ কেজি জিরা এবং ২২ কেজি গুঁড়ো দুধ আটক করে।
৬ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন চুয়াডাঙ্গা অধীনস্ত সীমান্তে আরেকটি অভিযানে ২৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১১০টি মদের বোতল, ২ হাজার ৪ শত বিশ পিস ট্যাবলেট এবং ৩৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৫৭৯ কেজি ভারতীয় জিরা, ১৫০ বোতল ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকারের অবৈধ মালামাল আটক করে।

0 Comments