Advertisement

পরাজয়ের কারণ অনুসন্ধানে প্রধানমন্ত্রীর নির্দেশ


চার সিটি কপোরেশন নির্বাচনে সরকারি দলের সমর্থিত প্রার্থীদের পরাজয়কে কেন্দ্র করে সোমবার মন্ত্রিসভা উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় প্রধানমন্ত্রী পরাজয়ের
কারণ অনুসন্ধান করতে মন্ত্রীদের নির্দেশ দেন। পাশাপাশি মন্ত্রী-এমপিদের এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোরও তাগিদ দিয়েছেন শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে নতুন বার্তাকে জানান, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী এ বিষয়টি নিয়ে কয়েকজন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক আলোচনা করেন। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রভাবশালী এক নারী সদস্যকে এসব বিষয় খতিয়ে দেখতে দায়িত্ব দেন।
মন্ত্রিসভার বৈঠকে নির্বাচনে পরাজয়ের সম্ভাব্য কারণগুলো নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে নির্দেশ দেন। একইসঙ্গে স্থানীয় জনগণের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন শেখ হাসিনা।
তবে ওই মন্ত্রী আরো কিছুটা সময় চেয়ে প্রধানমন্ত্রীকে বলেন, বিষয়গুলো অতি দ্রুতই নি®পত্তি করা প্রয়োজন হলেও একজনের পক্ষে পুরো কাজটি করা সম্ভব নয়। এজন্য আরো কয়েকজন শীর্ষস্থানীয় নেতার সহযোগিতার প্রয়োজন হবে। কাদের নিয়ে এ কাজটি করা যাবে, তা তিনি পরে প্রধানমন্ত্রীকে একান্তে জানাবেন বলেও জানান।
এছাড়াও সোমবারের বৈঠকে জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্য মওদুদ আহমদের বক্তব্য এবং এর জবাবে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে অনেকেই স্বাগত জানান বলে সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদের রোববারের বৈঠকে যোগ দিয়ে বিএনপি নেতা মওদুদ আহমদ চলতি বাজেট অধিবেশনেই বাজেট পাসের পরে সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ ফিরিয়ে এনে পদত্যাগ করার আহ্বান জানান। জবাবে চার সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচনের উদাহরণ টেনে এবং বিরোধী দলকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আর কোনো অসাংবিধানিক সরকার আনার চেষ্টা করবেন না। তাতে কারো লাভ হবে না, নির্বাচনই হবে না।”

Post a Comment

0 Comments