বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরীর রচনা ও নির্দেশনায় বিশেষ নাটক 'মা'৷ আব্দুস সালাম এর কাহিনী অবলম্বনে এর প্রযোজনা করেছেন রকিব হাসান সূর্য৷ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, ফকরুল হাসান বৈরাগী, শাহ আলম দুলাল, আরমান পারভেজ মুরাদ, রোজী সিদ্দিকী, জেসমিন আহমেদ, হাসান আজাদ, নামির আহনাফ, সানিয়া সামিহা হিমিকা, নাঈর আহনাফ প্রমুখ৷
কাহিনীতে দেখা যাবে, মা, তিন ভাই ও এক বোন৷ বড় ভাই বিদেশে
থাকে৷ মেজ ভাইয়ের ঢাকাতে বড় ব্যবসা৷ ছোট ভাই বেকার৷ বোন বিধাব৷ মা গ্রাম থেকে ঢাকাতে বেড়াতে আসেন তার মেজ ছেলের বাসায়৷ সাংসারিক একটি কারণে বোন ও ছোট ভাইয়ের সাথে মেজ ছেলের ভুল বোঝাবুঝি হয়৷ এর কারণ মাও জানেন৷ কিন্তু মার কিছুই করার নেই৷ বুকভরা অভিমান নিয়ে মা ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি চলে যান৷ সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন৷ কোরবানীর ঈদ আসন্ন৷ মায়ের অসুস্থতাকে কেন্দ্র করে সব ভাইবোনরা গ্রামের বাড়িতে ছুটে আসে ঈদের আগের দিন৷ পারিবারিক সমস্যাটিও সমাধান করে দেন বিদেশ থেকে সদ্য আসা বড়ভাই৷ সব ভাইবোনরা মায়ের স্নেহের ডানায় আশ্রয় খুঁজে পায়৷ এই আনন্দই হয় মায়ের কাছে শ্রেষ্ঠ ঈদের উপহার৷ কিন্তু ছেলে মেয়েরাও সবাই ঈদের আগের দিন মায়ের কাছে ঈদের একটি নির্দিষ্ট উপহার প্রত্যাশা করে৷ উপহার একটি৷ ছেলেমেয়ে অনেক৷ স্নেহময়ী মা তার সন্তানদের প্রত্যাশা কিভাবে পূরণ করবেন? নাটকটি একুশে টিভিতে ২০ জুন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে৷

0 Comments