মোঃ ওবাইদুল ইসলাম লিটন
ভৌগলিক বাণিজ্যিক ও প্রাকৃতিক দিক বিবেচনা করে কক্সবাজার একটি অতি গুরুত্বপূর্ণ পৌরসভা। আধুনিক পৌরসভা বলেও অনেকের দাবি রয়েছে। যদিও
বেশির ভাগ ক্ষত্রে এমন দাবি ভিত্তিহীন। পৌরসভার নাকের ডগায় অবস্থিত থানার পেছনের রোডটি দেকলেই বোঝা যায় এটি কতখানি আধুনক। লক্কর ঝক্কর এই সড়কটি কক্সবাজার পৌরসবার বেহাল দশার একটি মাত্র প্রাথমিক চিহ্ন। এর চেয়ে আরো কতো বেশি দৃশ্য বিরাজমান রয়েছে তা বলার মত না। যেমনটি না বললে নয় খানেকা মসজিদ সংলগ্ন সড়কটির কথা। সদর হাসপাতালের সঙ্গে যোগাযোগের অন্যতম এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
রাস্তাটি খন্ড খন্ড ভেঙ্গে যোগাযোগের উনোপযোগী হয়ে পড়লেও পৌর কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন মনোভাবের কারণে সংস্কার হচ্ছে না। ফলে জনগণের দূর্ভোগ যেন চরমে পৌঁছেছে। পৌরবাসী জানান, পৌরসভার অধিকাংশ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পৌরসভঅর প্রধান সড়কসহ বিভিন্ন অলি-গলির ড্রেন ভেঙ্গে পড়ায় নোংরা পানি ও ময়লা রাস্তার উপর গিয়ে গড়াচ্ছে। ফলে কাদাযুক্ত পানি ও ময়লার দুর্গন্ধে পথচারি ও যাত্রীদের প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরবাসী আরো অভিযোগ করে বলেন, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে খোলা অবস্থায় রাখা ময়লা আবর্জনাগুলো মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে। যাতে পথচারি ও যান চলাচলে বিঘœ ঘটছে। এমন পরিস্থিতি থেকে বাঁচার জন্য আধুনিক ডাস্টবিন তৈরি ও তা ব্যবহারে সচেতনতা সৃষ্টির প্রতি গুরুত্বারূপ করেছেন সচেতন মহল। কক্সবাজার পৌরবাসীর দাাবি, পৌরসভার নির্বাচিত জন প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর না করায় পৌরসভায় এমন নাজুক অবস্থার সৃষ্টি হচ্ছে। সড়ক পথের বিভিন্ন সমস্যাগুলো অনতিবিলম্বে সমাধান করে পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য সর্বত্র ছড়িয়ে দিতে পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

0 Comments