নুরুল আমিন হেলালী
সদর উপজেলার ঈদগাঁও সাম্প্রতিক ইভটিজারদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, বাবার বকে যাওয়া অর্ধ-শিক্ষিত বেকার যুবকরাই বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসাগামী ছাত্রীদের যৌন হয়রানি করছে। এসব রোমিওরা ঈদগাঁওতে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে কিংবা ছুটির পর ছাত্রীদের পিছু নিয়ে যৌ হয়রানিমূলক বিভিন্ন ভাষা ছুড়ে দিচ্ছে। ওয়াকিবহাল সুত্রে জানা গেছে, ঈদগাঁও কেজি স্কুল গেইট, হাইস্কুল গেইট, কলেজ গেইট, আলমাছিয়া মাদ্রাসা গোইটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বাজারের বিভিন্ন মার্কেটের সামনে কিংবা বিভিন্ন রাস্তা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানমুখী ছাত্রীদের উদ্দেশ্য করে অশালীন বাক্য ছুড়ে দিচ্ছে বাখেটেরা। অনেক ছাত্রী বখাটেদের অত্যাচারে নিরাপত্তাহীনতায় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে অনীহা প্রকাশ করছে। অন্যদিকে কিছু মোটর সাইকেল আরোহী রোমিওদের ভয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের পাঠাতে নিরাপদ মনে করছেন না অনেক অভিভাবক। প্রাপ্ত সুত্রে জানা যায়, ঈদগাঁও কেজি স্কুলের ৯ম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে দক্ষিণ মাইজ পাড়ার রাস্তা দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করত কযেকজন বখাটে যুবক। এ নিয়ে মেয়ের বাবা ঐ বখাটেদের ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। পরে বিদ্যালয়ের এক শিক্ষকের মধ্যস্থতায় আবার মেয়েকে বিদ্যালয়ে পাঠন মেয়ের বাবা।
অভিভাবক জানিয়েছেন, ৭জুন মেয়ে বাড়ি ফেরার পথে ঈদগাঁও দ. মাইজ পাড়ার নুরুল আলম প্রকাশ (ফকির আলম) এর ছেলে মোঃ সোহেলসহ ৪/৫ জন ঐ মেয়ের গতিরোধ করে তাকে নাজেহাল করে। পরে মেয়েটি তার অভিভাবককে জানালে গতকাল সোহেলসহ তার সঙ্গপাঙ্গুরা উল্টো মেয়ের বাবাকে হুমকি দেয়। পরে এলাকার লোকজন সোহেলকে ধরে তার বাবামার হাতে তুলে দেয়। সচেতনমহল ও অভিভাবকরা ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদে যাতায়াতে স্বার্থে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

0 Comments