Advertisement

টেকনাফে রাজনৈতিক আধিপত্য বিস্তারে আব্দুল্লাহর সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আওয়ামীলীগের তীব্র নিন্দা ও ক্ষোভ


টেকনাফ প্রতিনিধি
টেকনাফে আওয়ামী লীগ বিএনপির দু প্রভাবশালী নেতার প্রভাব বিস্তার নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। দু নেতার সর্মথদের মধ্যে মারামারি ও রক্তক্ষয়ী সংঘাত
দেখা দিয়েছে। টেকনাফ সদর ইউনিয়নের আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আহমদ ও উপজেলা বিএপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ দুজনই পৌর শহর নিয়ন্ত্রনের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠে। বিভিন্ন রাজনৈতিক কর্মী ও সাধারণ লোকজনের সাথে আলাপ করে জানাযায়- এলাকায় সাবেক চেয়ারম্যান জাফর আহমদের ব্যাপক জনসমর্থন রয়েছে। সাধারন মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়। এলাকায় তার নানান কর্মকান্ডে ইর্ষান্বিত হয়ে তার শক্ত প্রতিপক্ষ হয়ে দাড়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ। রাজনৈতিকভাবে তাকে মোকালায় নতুন করে বাহিনী গড়ে তোলে নানান অপপ্রচার, হামলায় মেতে উটে।সম্প্রতি জাফর আহমদের পুত্রর উপর স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনী নারকীয় হামলা চালায়। এ ঘটনাকে ঘিরে টেকনাফে দু পক্ষের লোকজন ওদলীয় সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটেছে। বর্তমানে দু নেতা শক্ত অবস্থানে রয়েছ্।ে  যে কোন সময় দু দলের সমর্থকদের মধ্যে ফের সংঘাতের আশংকা রয়েছে। এদিকে সন্ত্রাসী কর্মকান্ড সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা আদায় ও জনপ্রিয়তা অর্জনের নানান কৌশলে স্বশস্ত্র মহড়া ও ক্ষমতাসীন দলের বিরোদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাওয়ায় টেকনাফ উপজেলা আ’লীগ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিটি হুবহু তুলে ধরা হল-
বিগত ৩মে /২০১২ইং বিকাল ৫টারদিকে টেকনাফ সদর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জাফর আহমদের (সাবেকচেয়ারম্যান) পুত্রের সাথে সৃষ্ট ঘটনায় টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে জনসাধারণকে আতংকগ্রস্থ করে তুলে এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অপচেষ্টা চালিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে সরকার দলের  ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়েছে।
আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করি । আগামীতে এসব সন্ত্রাসী কর্মকান্ড পরিহার করার আহবান জানাই। অন্যথায় তার এসব সন্ত্রাসী কর্মকান্ড রাজনৈতিকভাবে প্রতিহত করে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। টেকনাফ উপজেলা আওয়ামীলীগ তার এসব সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হস্তে দমন করে ঘটনার দিন প্রদর্শিত অবৈধ অস্ত্রসমুহ দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট আইন-প্রয়োগকারী সংস্থাকে আহবান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন-টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি-জাফর আলম চৌধুরী,যুগ্ন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী, সাংগঠনিক সম্পাদক(১)জহির হোসেন এম এ,(২)হাফেজ উল্লাহ,প্রচার সম্পাদক-নজরুল ইসলাম খোকন,বন ও পঃ সম্পাদক- হারুনর রশিদ সিকদার, সহ-সভাপতি-নাজির হোসেন চৌধুরী,  উপজেলা আওয়ামীলীগ নেতা- জহির উদ্দিন,আবুল কালাম,আব্দুল গণি,নুর মোহাম্মদ মেম্বার,সিরাজুল ইসলাম সিকদার প্রমুখ।

Post a Comment

0 Comments