সেলিম উদ্দীন,ঈদগাঁও
কক্সবাজারের খুটাখালীর চিকিৎসাসেবা হাতুড়ে ডাক্তারদের নিয়ন্ত্রণে। এসব হাতুড়ে ও কোয়াক ডাক্তারদের নেই কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রী ও অভিজ্ঞতা। ভূঁয়া
এসব ডাক্তারেরা কিছুদিন অভিজ্ঞ ডাক্তারের সাথে থেকে কিছু জ্ঞান অর্জন করে ঐ জ্ঞান ও হাতেগুনা কিছু ঔষুধের নাম লিখে তারা নিজের মতো চালিয়ে যাচ্ছে চিকিৎসাসেবা। এতে করে তাদের অপচিকিৎসার শিকার হয়ে অনেকে মৃত্যুর কুলে ঢলে পড়ে। সরকারী কোন অনুমোদন না নিয়ে ঐ সকল চিকিৎসকরা নিজেদের বিভিন্ন পরিচয় দিয়ে চিকিৎসা ও প্যাথলজী বাণিজ্য চালিয়ে যাচ্ছে। হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। হাতুড়ে ডাক্তার ও প্যাথলজিষ্টরা নিজেদের প্যাডে প্রেসক্রিপশন ও পরীক্ষার রিপোর্ট লিখে দিচ্ছে দেদারছে। এতে কেউ ভাল হলেও সিংহ ভাগই হচ্ছে অসুস্থ। আবার অনেক রোগী ভুল চিকিৎসার শিকার হয়ে ঢাকা চট্টগ্রামে গিয়ে লক্ষ টাকা ব্যয় করে ফতুর হচ্ছে। অন্যদিকে এসব ডাক্তাররা নিজেদেরকে বড় বড় ডাক্তার পরিচয় দিয়ে এলাকায় সুচিকিৎসার নামে অপচিকিৎসার বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। হাতুড়ে ডাক্তারদের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন ইউনিয়নের উত্তর ফুলছড়ির আবদুল মতলব। তিনি জানান ভূঁইফোড় হাতুড়ে ডাক্তারদের কারণে আমার ছেলেকে হারিয়েছি। এখন আমার স্ত্রী ও যায় যায় অবস্থা। এ ব্যাপারে চকরিয়া উপজেলার কর্মকর্তা খন্দকার জাকির হোসেন জানান, হাতুড়ে ডাক্তারদের রোগী দেখার কোন সরকারী অনুমোদন নেই। তারা নিজেদের চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেনা।

0 Comments