Advertisement

হোয়াইক্যংয়ে বিজিবি সদস্য রাজ্জাক আতাউরয়ের হাতে কৃষক ছাত্র লাঞ্ছিত


জাহাঙ্গীর আলম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবি সদস্যদের হাতে ছাত্র, কৃষক লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। জানা যায় যে, গত ২০ই মে রাত ৯টার দিকে
কক্সবাজার গামী মাইক্রোবাস থেকে মুসলিম মিয়ানামে এক যাত্রীকে কোন কিছু জিঞ্জাসা না করে তার সাথে চ্যালেঞ্চ করে ইয়াবা রাখার সন্দেহে দায়িত্বে থাকা বিজিবি সদস্য রাজ্জাক তাকে তল্লাশী করে পরে কৃষক মুসলিম মিয়ার কাছ থেকে কিছু না পেয়ে উল্টো তাকে বেড়ধম মারধর করে।ঐ যাত্রীর বাড়ী হোয়াইক্যং কাটাখালী। পরের দিন ২১শে মে বিকাল ৫ টা ৩০ মিনিটের দিকে চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি সদস্য আতাউর এর হাতে কক্সবাজার সরকারী কলেজের বি.বি.এ এর ছাত্র সাইফুল ইসলাম লাঞ্ছিত হয়। সাইফুল দাবী করেন আমি বন্ধুদের সাথে দেখা করার উদ্দ্যেশে চেকপোষ্ট পার হয়ে বালুখালীর দিকে যাচ্ছিলাম, তখন দায়িত্বে থাকা আতাউর নামের এক বিজিবি সদস্য  আমাকে বলে এই বেটা এই দিকে আস কোথায় যাচ্ছিস? এটা বলার সাথে সাথে আমাকে  আর নিজ পরিচয়টুকু দেওয়ার সুযোগ না দিয়ে সে আবুল তাবুল বলতে তাকে পরে শার্ট ধরে একটি ঘরের দিকে তল্লাশী করার জন্য নিয়ে যাচ্ছে তখন সাথে সাথে আমি বলি আমি একজন কলেজের ছাত্র পরে আমি অনেক কিছু বলাতে আমার কাছ থেকে কিছু না পেয়ে ঐ বিজিবি সদস্য আতাউর ছেড়ে দেয়। স্ইাফুল ইসলামের বাড়ি হোয়াইক্যং তেচ্ছি-ব্রিজ।  সাম্প্রতি দেখা যাচ্ছে যে, সীমান্তের অতন্ত্য প্রহরি বিজিবির সদস্যদের হাতে অনেক শ্রেনীর পেশাজীবি স্কুল কলেজের শিক্ষার্থীরা হয়রানির স্বীকার হচ্ছে এমনকি স্থানীয় লোকজন বাজার কেনাকাটা করে ঘরে যাওয়ার সময়ও তাদের কাছ থেকে কোন পরিচয় না জেনে অন্যায় ভাবে তাদেরকেও প্রতিনিয়ত তল্লশী চালাচ্ছে। নাম প্রকাশে অনুচ্ছক শিক্ষক ও অন্যান্য চাকরীজীবিরা জানান, বিজিবি সদস্যরা আমাদের নিজের পরিচয়ের তোয়াক্কা না করে এই সব হয়রানির করে যাচ্ছে। পরে তারা চ্যালেঞ্জ করলেও কিছু পাইনা। এবং আতংকের মধ্যে নিজের পেশা দায়িত্ব কাজে যেতে হচ্ছে। এই ভাবে যদি কিছু বিজিবি সদস্যদের হাতে যদি মানুষ লাঞ্চিত হতে থাকলে সীমান্তের অতন্ত্য প্রহরি বিজিবির সদস্যদের সুনাম দূর্নামে ভরে যেতে পারে  সাধারন মানুষ বিজিবি সদস্যদের প্রতি আস্থা হারার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষাও বিভিন্ন মাদক দ্রব্য সহ দেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সাথে পালনের সহিত গৌরব অর্জন করেন। এই সীমান্ত রক্ষী বাহিনীর অর্জিত সুনামের বিষয়ের দিকে ভেবে  অন্যায়ভাবে কোন বিজিবির সদস্যর হাতে সাধারন মানুষ যাথে হয়রানির সিকার না হতে হয় সংশ্লিষ্ট বিজিবির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি সাধারন মানুষ ও বিভিন্ন পেশাজীবি, ছাত্রদের  দাবী।

Post a Comment

0 Comments