Advertisement

টেকনাফের সালাম ৫ বছর ধরে ভারতের কারাগারে

মোবারক উদ্দিন নয়ন
সংঘবদ্ধ একদল পাচারকারী চক্রের খপ্পরে পড়ে টেকনাফের হ্নীলা জাদিমুরা এলাকার আব্দুস সালাম (৩২) ভারতের জম্মু কারাগারে ৫ বছর ধরে আটক
অবস্থায় মানবেতর দিনযাপন করছে। এদিকে তার স্ত্রী ছেনুয়ারা বেগম (২৫) এক মাত্র শিশুকন্যা ছালমাকে (৫) নিয়ে বেঁচে থাকার তাগিদে অসহায় অবস্থায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। মানব পাচারের উপর কর্মরত হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক এম আবুল কাশেম সংবাদিকদের বলেন, কতিপয় পাচারকারী চক্র পাকিস্তানসহ বিভিন্ন দেশে চাকুরী দেয়ার কথা বলে বিগত ৫ বছর আগে বিভিন্ন এলাকার সংগ্রহকৃত লোকজনদের সাথে টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুরা এলাকার মোঃ হোছাইনের পূত্র আব্দুস সালামসহ রওয়ানা হয়। পথিমধ্যে ভারত সীমান্ত পার হওয়ার সময় সীমান্ত রক্ষি বিএসএফএর হাতে তারা আটক হয়। আটকের সময় হভাগা সালামের শিশুকন্যা ছালমার বয়স ছিল মাত্র ৩ মাস। এখন সেই ছালমা ৫ বছরে পা বাড়ালেও বাবাকে তার মনে পড়ে না। সে তার মায়ের কাছে কঁচিকন্ঠে কাতর হয়ে বাবাকে এনে দিতে বলে। কিন্তু মা দু’চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি মুছতে মুছতে তার এক মাত্র আদরের শিশু কন্যাটিকে কোন সদোত্তর দিতে পারে না। সে এখন নিরূপায় হয়ে বিভিন্ন প্রশাসন, এনজিও সংস্থা ও মানবাধিকার কমিশনের সহযোগিতা চেয়েছেন। এ প্রসঙ্গে হতভাগা সালামের স্ত্রী ছেনুয়ারা সাংবাদিকদের বলেন, গত ৫ মাস পূর্বে আমার ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে ভারতের জম্মু কারাগার থেকে আমার স্বামীর একটি চিঠি পেয়েছি। চিঠিতে লেখা আছে সে ভারতে জম্মু কারাগারে বন্দি হয়ে আছে। কিন্তু এর ৩ মাস পর মানবাধিকার কমিশনের সহযোগীতা নিয়ে প্রতিত্তোরে দেয়া চিঠির কোন উত্তর মিলেনি। তাতে মনে হচ্ছে তার ছদ্মাবরণে কেউ বোধ হয় চিঠি দিয়েছে। স্ত্রী ছেনোয়ারার ধারণা, তার স্বামী হয়তো আর বেঁচে নেই। ছেনোয়ারা তার শিশুকন্যা ছালমাকে অন্তত: একবার হলেও তার বাবাকে দেখাতে স্বামী সালামকে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগীতার হাত প্রসারিত করতে আকুল আবেদন জানায়।

Post a Comment

0 Comments