Advertisement

চকরিয়ায় বাদীর হুমকিতে অসহায় বিবাদীর পরিবার


ভ্রাম্যমান প্রতিনিধি
চকরিয়া পৌর শহরের হুন্ডি টাকা লুটের মামলার ভাড়াটে প্রভাবশালী বাদী কর্তৃক প্রাণ নাশের হুমকিতে অসহায় বিবাদী লোকজন। এনিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার হুমকিদাতাদের
বিরুদ্ধে ২৮ফেব্রুয়ারী চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী-অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাগেছে, চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকার মৃত লাল মোহাম্মদ সওদাগরের পুত্র আবুল কালাম নামের এক ভাড়াটে বাদীর দায়ের করা চকরিয়া থানা মামলা (নং ২৬/১২) ও কক্সবাজার দ্রুত বিচার আদালত-৪ মামলা  (নং ২/১২) বিচারাধীন রয়েছে। মামলাটি মানি লন্ডারীং মামলা হিসেবে অর্ন্তভূক্ত না হয়ে  শাসকদলের প্রভাবশালী এক নেতার ইন্ধনে অসহায় ও সহজ সরল ব্যক্তিদের নামে করা হয়েছে দ্রুত বিচার আইনে মামলা। মামলায় ৭জনকে অভিযুক্ত করা হলে উচ্চ আদালত ও কক্সবাজার দ্রুত বিচার আদালত থেকে সকল আসামীই জামিনে মুক্ত রয়েছে। অভিযোগে জানাগেছে, মামলার বাদী আবুল কালাম মানি লন্ডারিং মামলা পার পেতে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে উল্লেখ করে তালিকার ২নং বিবাদী চকরিয়ার একাধিক সমাজসেবা মূলক প্রতিষ্ঠানের পৃষ্টপোষক আবদুর রশিদকে জড়িয়ে থানায় মিথ্যা জিডি ও আদালতে জামিন বাতিল করার চেষ্টা চালানো হয়েছে। গত ২৬ফেব্রুয়ারী বিজ্ঞ আদালত বাদীর আবেদনটি নিয়ে চকরিয়া থানাকে দ্রুত সময়ে তদন্ত পূর্বক অভিযোগ প্রসঙ্গে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই নির্দেশের আলোকে চকরিয়া থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা সরে জমিনে তদন্তে অভিযোগের কোন সত্যতা ও কোন সাক্ষ্য প্রমাণ পায়নি বলে বিজ্ঞ আদালতে ২৯ফেব্রুয়ারী ৯৪৯নং স্মারক মূলে মিথ্যা জি.ডি (নং ৮৫৩/১২)’র বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছেন।
   মামলার ২নং বিবাদী ক্ষতিগ্রস্ত আবদুর রশিদের পরিবার অভিযোগ করেন, মামলার হাজিরার দিন ভোরে চকরিয়া থেকে কক্সবাজার আদালতে যাওয়ার পথে চিরিংগা ষ্টেশনে ও পরে সকাল ১০টার দিকে আদালতে হাজিরা দেয়ার জন্য উপস্থিত হলে বাদী ও তার পুত্র জিয়াবুল হকের নেতৃত্বে একদল দূর্বৃত্ত তাকে অপহরণ ও মামলার হাজিরা থেকে বিরত রাখার চেষ্টা চালায়। এসময় বাদীর পুত্র আদালতের সামনে প্রকাশ্য দিবালোকে আবদুর রশিদকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা ও লাশ গুম করে কিডনী বিক্রি করার হুমকি দেন। উপস্থিত লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বিজ্ঞ আদালতে হাজিরা দিয়ে কৌশলে চকরিয়ায় বাড়ি ফিরে আসেন। তাই ভোক্তভোগী বিবাদী আবদুর রশিদ ও তার পরিবার বিজ্ঞ আদালতের হস্তক্ষেপ পূর্বক প্রভাবশালী হুন্ডি ব্যবসায়ী ভাড়াটে বিবাদী ও তার পুত্রের শাস্তি দাবী জানিয়েছেন। জানাগেছে, হুন্ডির টাকা লুটের প্রকৃত হোতাদের কাছ থেকে সিংহভাগ টাকা ইতিপূর্বে বাদী ও তার পুত্র আদায় করেছেন। এমনকি তাদের কাছ থেকে একটি দেড়শত টাকার স্টাম্প নিয়ে তারা নিজেরাও একটি স্টাম্প দিয়েছেন। মামলায় উল্টো ফেঁসে যাওয়ার ভয়ে ক্ষুদ্ধ হয়ে এধরণের আচরণ শুরু করেছেন বলে জানিয়েছেন সচেতন মহল।

Post a Comment

0 Comments