ত্বকের রং আর ধরন বুঝে মেকআপ করতে হয়। মেকআপের কিছু ধাপ আছে, যা সবার জন্যই প্রযোজ্য। প্রথমেই মুখ অয়েল ফ্রি টোনার দিয়ে ভালোমতো পরিষ্কার করে ঠা-া
পানি দিয়ে ধুয়ে নিন। এবার আপনি যে ধরনের বেজই বেছে নিন না কেন, খেয়াল রাখবেন তা যেন আপনার ত্বকের সঙ্গে ভালো করে মিশে যায়। ত্বকের রং বুঝে মেকআপের ধরন জানাচ্ছেন রেড বিউটি স্যালুনের কর্ণধারÑ আফরোজা কামাল।
কালো : যাদের বেশ ডার্ক কমপ্লেকশন, তারা বেজ হিসেবে একটু হলদে ধরনের কমপ্যাক বা ফাউন্ডেশন বেছে নিন। এতে ন্যাচারাল কালারের ওপর একটু ফরসা ভাব আসবে। দেখতে খারাপ লাগবে না। এরপর আইব্রো আঁকার জন্য ডার্ক ব্রাউন বা কালো রং দিন। এখন আইশ্যাডো লাগাবেন। বেছে নিন ধূসর, মেটে সোনালি, বাদামি, বার্গেন্ডিÑ এসব রং। হালকা ধরনের রং ব্যবহার না করাই ভালো। আইলাইনার দিয়ে নিন। চোখের ল্যাশের যত কাছ থেকে আইলাইনার বা কাজল দেওয়া যায় তত ভালো। এবার চোখের নিচ দিয়ে কাজল বুলিয়ে নিন। আইলাইনার ও কাজলের ক্ষেত্রে কালো রংটাই বেছে নিন।
ফরসা : খুব সাদা রঙের কমপ্যাক বা ফাউন্ডেশন বেছে নিন। এর সঙ্গে একটু হালকা হলুদ রঙের শেড মেশান। এরপর আইব্রো আঁকুন বাদামি রঙের আই পেনসিলে। আইশ্যাডো যেকোনো রঙেরই বেছে নিন। তবে খুব বেশি হালকা রং মানাবে না। যদি চোখের পাতায় দুই রঙের শেড দিতে চান তাহলে খেয়াল রাখবেন রংগুলো যেন ভালোভাবে ব্লেন্ড হয়। লিপস্টিকের মধ্যে হালকা গোলাপি, মিষ্টি, চকোলেট, পার্পেলÑ এই রংগুলো বেছে নিন।
শ্যামলা : এ ধরনের রং যাদের, তাদের সঙ্গে গাঢ় হলুদ বা সোনালি রং বেশ মানায়। তাই ফাউন্ডেশন বা কমপ্যাকের ক্ষেত্রে গাঢ় হলুদ আর সঙ্গে একটু সাদা মিশিয়ে নিন। চোখের ওপর আইশ্যাডো ব্যবহারের ক্ষেত্রে স্মোকি আই বেশ ভালো মানাবে। এ ছাড়া নীল, ব্রোঞ্জ, অ্যান্টিক টাইপের রংও ব্যবহার করতে পারেন। তবে কালো লাইনার ব্যবহার না করতে চাইলে গাঢ় নীল বা গাঢ় বাদামি ব্যবহার করুন। মেরুন, বাদামি, মিষ্টি গোলাপিÑ এই রংগুলো বেছে নিতে পারেন লিপস্টিকের জন্য।

0 Comments