জাইতুন নাহার ইতু
প্রাকৃতিক সৌন্দর্য্যের অপার লীলাভূমি টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে প্রতিবছর প্রচুর দেশী বিদেশী পর্যটকের সমাগম ঘটে।
দ্বীপ ভ্রমণে আসা এসব পর্যটকদের অনেকেই এখানে রাত্রী যাপন করলেও অধিকাংশ পর্যটক দিনে দিনেই ফিরে আসেন। এদের মধ্যে মহিলা ও শিশুদের সংখ্যাও কম নেই। সব ধরনের পর্যটকরা দ্বীপে নেমেই ছুটে যান সৈকত দর্শনে। তবে সৈকতসহ দ্বীপের কোথাও পর্যটকদের জন্য স্যানিটেশন ও ড্রেসিং এর ব্যবস্থা না থাকায় বিড়ম্বনার
শিকার হতে হয় অনেককে। বিশেষ করে মহিলা ও শিশুদের এ সমস্যার সম্মুখীন হতে হয় সবচেয়ে বেশি। দ্বীপে আগত পর্যটকরা স্যানিটেশন ও ড্রেসিং সমস্যার জন্য অনেক সময় গ্রামবাসিদের ঘরে ঢুকে পড়েন এবং তাদেরকে বিরক্ত করতে হয়। তবে যারা রাত্রি যাপনের উদ্দেশ্যে যান তারা হোটেল কটেজ এ রুম নিয়ে থাকেন বিধায় তাদের এই সমস্যায় পড়তে হয় কম।
এ ব্যাপারে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দ্বীপে পর্যটকদের জন্য কোন স্যানিটেশন সুবিধা না থাকার কথা স্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদে পর্যাপ্ত বাজেট না থাকায় টয়লেট ও ড্রেসিং রুম নির্মাণ করা যাচ্ছে না। সেন্টমার্টিন দ্বীপে আগত পর্যটকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে এ খাতের উন্নয়নে এবং রাজস্ব আয় তরান্বিত করতে সংশ্লিষ্ট সকলের এগিয়ে আসা প্রয়োজন।

0 Comments