Advertisement

সিটি কলেজ ছাত্রদের উপর পরিবহণ শ্রমিকদের হামলা : মুমূর্ষু এক ছাত্র উদ্ধার: সড়ক রনক্ষেত্র

মোবারক উদ্দিন নয়ন
সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার সিটি কলেজের কয়েকজন ছাত্রকে আটক করে বেধড়ক মারধর করেছে বাস শ্রমিকরা। এ খবর একুশে ফেব্র“য়ারী পালনের প্রস্তুতিরত
কলেজের শিক্ষার্থীদের মধ্যে এসে পৌছলে গোটা ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে কিছু সংখ্যক ছাত্র শ্রমিকদের হাতে আটক সহপাঠীদের উদ্ধার করতে এগিয়ে গেলে তারাও শ্রমিকদের সংঘবদ্ধ আক্রমনের শিকার হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবী, শ্রমিকদের হাতে লোহার রড, সাইকেলের চেইন এবং লাঠিসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত ছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যায়, শ্রমিকদের হাত থেকে মারাতœক আহত জিয়া নামে এক কলেজ ছাত্রকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত ছাত্রের অবস্থা চব্বিশ ঘন্টা পেরোনোর পূর্বে নিশ্চিত করে বলা যাবে না। তার সারা গায়ে জখম ছাড়াও পায়ে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। আহত ছাত্র ভীত কণ্ঠে জানায়, শ্রমিকগন তাকে হাতুরী, খুন্তি দিয়ে পিটিয়েছে এবং দা দিয়ে কুপিয়েছে। একপর্যায়ে তাকে টেনে হেচড়ে জবাই করার জন্য নিয়ে যাওয়া সময় পুলিশ এসে রক্ষা করে। সে এখনও আতঙ্কিত অবস্থায় রয়েছে।
জানা যায় টেকনাফের হ্নীলা বাজারের নিকটে অবস্থিত একটা জায়গা থেকে মিজান নামে একছাত্র কলেজের উদ্দেশ্যে কক্সবাজার আসার জন্য টেকনাফ হতে আগত এক গাড়ীকে থামাতে হাত তুলে। কিন্তু উক্ত গাড়ী কাছে এসে তাকে তোলার পরিবর্তে সজোরে ধাক্কা মেরে ফেলে চলে যায়। এতে ছাত্রটির হাত ভেঙ্গে যায়। তখন সে গাড়ী নম্বর ও গাড়ী কোম্পানীর নাম উল্লেখ করে কক্সবাজারের অবস্থানরত তার সহপাঠীদেরকে ঘটনার বিবরণ জানিয়ে দেয়। তখন আহত জিয়াসহ কয়েকজন সহপাঠী কক্সবাজার বাস টার্মিনালে গিয়ে শ্রমিক নেতাদেরকে ঘটনার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে সুবিচার চায়। এরই মধ্যে অভিযুক্ত গাড়ীও চলে আসে। কিন্তু শ্রমিক নেতাগণ বিচার করার পরিবর্তে অভিযুক্ত গাড়ীর চালক ও হেলপারকে সেখান থেকে লুকিয়ে ফেলে এবং কালক্ষেপন করতে থাকে। একপর্যায়ে ছাত্ররা অসহিষ্ণু হয়ে গাড়ীতে কয়েকটি ঢিল পাটকেল নিক্ষেপ করে। তখনই শ্রমিকরা ভয়ঙ্করভাবে ছাত্রদের উপর ঝাপিয়ে পড়ে মারতে থাকে।
এদিকে এখবর ছড়িয়ে পড়লে কক্সবাজার সিটি কলেজের ছাত্ররা কলেজের সামনে ব্যারিকেড দিয়ে সড়ক চলাচল বন্ধ করে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ছাত্র জিয়া ও মিজান চিকিৎসাধীন রয়েছে। ছাত্রদের উপর নির্বিচারে হামলা প্রতিবাদে বৃহত্তর কর্মসূচী গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা যায়। অন্যদিকে গাড়ী ভাংচুরের প্রতিবাদে পরিবহণ শ্রমিকেরা কক্সবাজার থানায় একটি মামলা দাখিল করেছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments