নুরুল আমিন হেলালী
আজ একুশে ফেব্রুয়ারি। বাঙালির জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। বাঙালির রক্তঝরা ঐদিনটিকে সারাবিশ্বে স্মরণীয় করে রাখতে ইউনেস্কো একে ‘আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্হিবিশ্ব সম্মান জানিয়েছে ভাষা শহীদদের প্রতি। তাই একুশে ফেব্রুয়ারি এখন আর শুধু আমাদের মাতৃভাষা নয়, প্রতি বছর ‘একুশে ফেব্রুয়ারি’ সারা বিশ্বে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। বায়ান্নের ভাষা আন্দোলন ছিল গণমানুষের আন্দোরন। মুখের ভাষা কেড়ে নেওয়ার প্রচেষ্টা পাকিস্তানি শাসক গোষ্ঠী সেদিন সফল হয়নি। তাই বাঙালির জাতীয় জীবনের সকল চেতনার উৎস হচ্ছে এদিনটি। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠার করার ঐতিহাসিক দিন এটি। এদিনই বাঙালির তাজা রক্ত রাজপথে ঝরছিল। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাঙালির যেসব অর্জন রয়েছে তৎমধ্যে এটি প্রধান। কারণ এ দিবসের চেতনা ধারণ করেই বাঙালি জাতি ছিনিয়ে এনেছে স্বাধীনতার লাল টুকটুকে সূর্যকে। তাছাড়া বাঙালির প্রতিটি মুক্তি সংগ্রামে এমনকি অর্থনৈতিক সংগ্রামেও এটি অনুপ্রেরক হিসেবে কাজ করে। অথচ দেশ স্বাধীন হবার ৪০ বছর পরও আজ আবার নতুন করে বাংলা ভাষা পড়েছে অস্তিত্ব রক্ষার সংকটে। অপরদিকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা। দিবসের স্বীকৃতি পেলেও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এখনও হয়নি।

0 Comments