উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাঃ এস.এম আবু সায়েদ ও ডাঃ এস.এম নাজমুল
করিম, ডাঃ মাসরুপা গুলশান যোগদান করেছেন। তবে দুর্নীতিবাজ ডাঃ উত্তম বড়–য়ার বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা না নেয়ায় সচেতন মহলের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওই ডাক্তার উত্তম কুমার কিছুদিন আগে নিজের দুর্নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য উখিয়া হাসপাতালের ডাক্তারদের কর্মবিরতী পালন করান। কর্মচারীরা ও ওই দিন কর্মবিরতী পালন করেন। এছাড়াও ওই ডাক্তারের হাতে নাজেহাল হয়েছেন হাসপাতালের কর্মচারী ল্যাব টেকনিশিয়ান হুমায়ুন রশিদ শাহীন। এব্যাপারে ডাঃ অজয় ঘোষ কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। তদন্ত টিম হাসপাতালে গিয়ে বহিরাগত উসমান ও ওই দিন কর্মস্থলে না থাকা কর্মচারী জুনু বড়–য়া সহ বেশ কয়েকজনের নিকট জিজ্ঞেসাবাদ করেছেন। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার যে কোন একদিন তদন্ত টিম সিভিল সার্জনের নিকট রিপোর্ট দাখিল করবেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। এব্যাপারে তদন্ত টিমের প্রধান ডাঃ অজয় ঘোষ সাংবাদিকদের বলেন, উখিয়া হাসপাতালে ডাক্তার ও কর্মচারীর মধ্যে সংঘটিত ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে। আমি নিরপক্ষ ভাবে এ রিপোর্ট সংশ্লিষ্ট কর্মকর্তার বরাবরে দাখিল করিব। অন্য একটি সুত্রে জানা যায়, দুর্নীতিবাজ ডাক্তার উত্তম বড়–য়াকে দুই এক দিনের মধ্যে অন্যত্রে বদলী করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকতা। একই সাথে ল্যাব টেকনিশিয়ান হুমায়ুন রশিদ শাহীনকে ও অন্যত্রে বদলী করা হতে পারে। এব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সিভিল সার্জন কাজল কান্তি বড়–য়া সাংবাদিক পরিচয় পেয়ে তার মুটো ফোন কেটে দেয়।

0 Comments