Advertisement

চকরিয়া লবণ মাঠ দখলে নিতে ভূমিদস্যুরা বেপরোয়া


এম. রায়হান চৌধুরী
চকরিয়ায় চোয়ারফাঁড়িতে লবণ মাঠ দখলে নিতে ভূমিদস্যুরা বেপরোয়া হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম
বড়ভেওলা ইউনিয়নের মৃত ওসমানের স্ত্রী কুলসুমা বেগম তার স্বামীর রেখে যাওয়া সম্পদ লবণের মাঠ পূর্ব বড়ভেওলা মৌজার বিএস খতিয়ান ৪০১ তৎবিএস দাগ ২৯১১দাগাদির জমি ভোগ দখলে রয়েছে। ওই জমিতে লবণ চাষ করে খেয়ে না খেয়ে কন্যা সন্তানদের নিয়ে কোনরকম দিনাতিপাত করে আসছিল বিধবা কুলসুমা আক্তার। পথিমধ্যে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি মনো মিয়াজী ঘোনা এলাকার মৃত নেজামুল হকের পুত্র আতাউর রহমান, হাবিবুর রহমান, জিয়াউর রহমান গংদের সাথে ওই মহিলার সাথে লবণ মাঠ নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২০ফেব্র“য়ারী আনুমানিক দুপুর ১টার দিকে লবণ মাঠে বিধবা মহিলা কুলসুমা বেগমের নিয়োজিত চাষাকে লবণ উত্তোলন না করার জন্য বাঁধা প্রদান করে প্রতিপক্ষ গং। এতে উভয়ের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ ঘটনার খবর পেয়ে জমির স্বত্বাধিকারী বিধবা কুলসুমা বেগম উপস্থিত হলে প্রতিপক্ষরা চাষা ও জমির মালিকের উপর হামলে পড়ে। এসময় তাদের শোর চিৎকারে তার মেয়ে ফাতেমা বেগম (২২), রিনা আক্তার (১৭) এগিয়ে আসলে তাদেরও হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহতরা চকরিয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে হামলাকারীরা ওই মাঠ দখলে নিতে নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে বলে মালিক কুলসুমা বেগম সাংবাদিকদের জানায়।

Post a Comment

0 Comments