Advertisement

কন্যাসনত্দান জন্ম দেয়ায় আফগান নারীকে হত্যা

ডেস্ক রিপোর্ট
কন্যা সনত্দান জন্ম দেওয়ার কারণে আফগানিসত্দানের কুন্দজ প্রদেশে এক নারীকে হত্যা করা হয়েছে।

নিহত নারীর ২ মাস বয়সী কন্যা সনত্দানটি অক্ষত রয়েছে এবং হনত্দারক স্বামী পলাতক বলে স্থানীয় পুলিশ সূত্র জানায়। নিহত নারীর স্বামী একজন স্থানীয় মিলিশিয়া সদস্য। আফগান সমাজে ছেলে সনত্দান হওয়া অনেক গৌরবের বিষয়। কিন্তু কন্যা সনত্দান হওয়াকে অনেকটা বোঝা হিসেবেই দেখা হয়। আর এই ছেলে সনত্দান জন্ম দিতে না পারলে নারীদেরকে ভোগ করতে হয় নানা শাসত্দি। গত বছর এক আফগান নারীর ওপর অত্যাচারের এক ভিডিও চিত্র ছড়িয়ে পরে। সেখানে দেখা যায় একজন ১৫ বছর বয়সী আফগান মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে এবং তার স্বামী তাকে উপর্যুপরি আঘাত করছে। কুন্দজ প্রদেশের খানাবাদ জেলার মাফালায় গ্রামে ওই নারীকে হত্যা করা হয়। খানাবাদ পুলিশ প্রধান সুফি হাবিব বলেন, ওই মা এই নিয়ে তৃতীয় কন্যা সনত্দান জন্ম দিয়েছিল। তার শাশুড়ি এবং স্বামী কন্যা সনত্দান জন্ম দেওয়ায় অবাক হয়ে যায়। উচ্চপদস্থ কর্মকর্তারা বলেন, সত্দোরি ডাক নামের ওই মেয়েটিকে তার স্বামী তার অস্ত্র দিয়ে হত্যা করেছে। নিহত নারীর এক প্রতিবেশি বলেন, তিনি তো একটি ঘরের মধ্যে থাকতেন না, এটি ছিল একটা দোজখ।

Post a Comment

0 Comments