Advertisement

চকরিয়া চরণদ্ধীপে লবণাক্ত পানি ৪৪০ একর বুরো চাষ অনিশ্চিত


এম. রায়হান চৌধুরী
চকরিয়া চিরিঙ্গা চরণদ্ধীপে ৪৪০ একর কৃষি জমিতে মৎস্যজীবি নামদারী ক’জন প্রভাবশালী ব্যক্তি কর্তৃক লবনাক্ত পানি ডুকিয়ে দেয়ায় বুরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
জানা গেছে, উপজেলা চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্ধীপ ভূমিহীন কৃষি সমবায় সমিতির লিঃ এর ৬৪০ পরিবারের চিরস্থায়ী বন্দোবস্তী প্রাপ্ত ৪৪০ একর জমিতে ১৯৯০/৯১ সালে বাংলাদেশ পানি উন্নয়নের মাধ্যমে ফোল্ডার নং ৬৫ এ ১ সেচ প্রকল্প নির্ধারণ করে উল্লেখিত জমির চতুর পাশে বেড়িবাধ নির্মাণ করা হয়। তৎ মধ্যে ঢোলখালী-কেরুনখালী আকাবাকা হওয়ায় উক্ত জন মহাল গুলি সরকার কর্তৃক কথিত মৎস্য সমবায় সমিতিকে ৩ বছরের জন্য ইজারা প্রদান করেন। এরই সুযোগে উক্ত সমিতির ইজারা গ্রহিতাগং সরকারের শর্ত ভঙ্গ করে উক্ত জন মহালে লবণাক্ত পানি ডুকিয়ে দেয়। ফলে অসহায় ৬৪০ পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন কৃষি জমি গুলোতে বুরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে চরণদ্ধীপ কৃষি সমবায় সমিতির লিঃ এর কার্যকরী পরিষদের সদস্য গং সংশ্লিষ্ট মন্ত্রানালয়ে ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের উপ- নিবন্ধক কর্মকর্তা সরে জমিনে তদন্ত করতে আসেন। এদিকে উল্লেখিত কর্মকর্তাকে তদন্ত রিপোর্ট দুষকৃতিকারীদের পক্ষে দেওয়ার জন্য নারায়নগঞ্জস্থ তাতিলীগের সাধারণ সম্পাদক নামদারী এক ব্যক্তি মন্ত্রী নানকের কাছের লোক পরিচয় দিয়ে চকরিয়ায় এসে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে ভূমিহীন সমিতির সভাপতি-সাধারণ জানিয়েছেন। অপরদিকে মৎস্যজীবি সমিতির সদস্য ও সাবেক এম.ইউপি রাজিয়া সোলতানা (ডলি) জানান, চরণদ্ধীপ ভূমিহীন কৃষি সমবায় সমিতির লিঃ এর বর্তমান কমিটি দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় এসেছে। এ ব্যাপারে সমবায় মন্ত্রনালয়ে নতুন নির্বাচন দেওয়ার দাবীতে একটি অভিযোগ দায়ের করা করেন সমিতির একাধিক সদস্যগন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়  প ও স বি/প্রঃশা/৩-স০৫/২০০৬/৮৭৭ মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সমবায় দপ্তরকে নির্দেশ দিয়েছেন বলে জানায়।

Post a Comment

0 Comments