সেলিম উদ্দীন,ঈদগাঁও
ঈদগাঁওতে ২ এসএসসি পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। ১২ ফেব্র“য়ারী গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে স্থানীয় কক্স-২ তথা ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ ২ পরীক্ষার্থীকে
অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উপ সচিব পদ মর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে প্রতিনিধি দলের এ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে ১ ও ২নং কক্ষ থেকে এদের বহিস্কার করা হয়। বহিস্কৃতরা ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) এবং নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে এ পরীক্ষায় অংশ নিয়েছিল। কেন্দ্র সচিব খুরশিদুল জন্নাত বহিস্কারের ব্যাপারটি সত্য বলে জানান।

0 Comments